
মিজান রহমান (স্টাফ রিপোর্টার) সিরাজগঞ্জের কাজিপুরে মানসিক ভারসাম্যহীনের কাছ থেকে জমি লিখে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড় গ্রামের আব্দুস সোবহানের ছেলে মোঃ মধু মিয়া এ অভিযোগ করেন,
কাজিপুর গনমাধ্যম বরাবর একটি অভিযোগ করেন মধু মিয়া।
অভিযোগ সুত্রে জানা যায় গত রোমজানের আগে মধু মিয়ার পিতা আব্দুস সোবহান স্ট্রোক করে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে।
অভিযোগে আরো জানা যায়, আব্দুস সোবহান মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে তার মেয়ে লোভি লিপি খাতুন গোপনে কৌশলে অতিরিক্ত
অর্থ দিয়ে উপজেলা দলিল লেখক নজরুল ইসলাম কে দিয়ে দলিল করিয়ে নেন,
মধু মিয়া বলেন আমার বাবা অসুস্থ তার কাছ থেকে কিভাবে জমি দলিল করে নিলো, দুর্নীতিবাজ নজরুল মহুরী অতিরিক্ত টাকা খেয়ে এই কাজ করেছে।
আব্দুস সোবহানের মেয়ে লিপি খাতুন তার বাবা রোজার আগে থেকে অসুস্থ তা স্বীকার করে বলেন আমার বাবা আমাকে জমি দিছে তাতে কি হয়েছে।
এ ব্যাপারে দলিল লেখক নজরুল ইসলাম জানান সোবহান অসুস্থ ছিলো জানতাম তাও গোপনে কাজ সেরে দিছি।
এবিষয় উপজেলা সাব রেজিস্টার জানান এমন ঘটনার সুযোগ নেই, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply