1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শ্রীবরদীতে আওয়ামীলীগ নেতার অত্যাচারে অতিষ্ঠ শিক্ষক, নিরাপত্তাহীনতার দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

 

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া এলাকার আওয়ামী লীগের নেতা বাবু ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। ২৮ জুলাই সোমবার বিকেলে কাকিলাকুড়ার খামারপাড়া এলাকার সড়কে আধাঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভুক্তভোগী স্কুল শিক্ষক মঞ্জুরুল ইসলাম কনক, আখি, স্বর্ণা, আসিফ, শাহিন মন্ডলসহ অনেকেই। মানববন্ধনে এলাকাবাসী, পরিবারের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্যে ভুক্তভোগী স্কুল শিক্ষক মঞ্জুরুল ইসলাম কনক বলেন, আমি ১৬ বছর ধরে ভুগতেছি। আওয়ামীলীগ শাসনের সময় বাবু ও তার ভাইয়েরা আমাদের প্রতিনিয়ত নির্যাতন করতো। আমার বাড়ির কবরস্থান ওরা দখল করে নিয়েছে। আমি বিচার চেয়েও কোন বিচার পাইনি। আমার বাড়ির পিছনে গাছপালা কেটে ফেলছে আমার সীমানায় গাছপালা কেটে ফেলছে। আমার এক ভাইকে ১৬ বছর আগে মেরে ফেলছে। তখন ভাই হত্যার বিচার আমি পাইনি। মামলা পর্যন্ত নেয়নি পুলিশ। আবার আরেক ভাইকে খুন করার উদ্দেশ্যে সম্প্রতি রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে। এত কিছু করার পরও এখনো আমাদের হুমকি দিতেছে। আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমার পরিবারের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না ওদের ভয়ে।

পরিবারের সদস্য আঁখি বেগম বলেন, আমার সন্তানের কবরের উপর তারা গাড়ি নিয়ে যায়। এই কবরস্থানে আমার শ্বশুরের কবর আছে,‌ শাশুড়ির কবর আছে। ওরা কবরের অবহেলা করে। আমাদেরকেই সেখানে যেতে দেয় না।

ভুক্তভোগীর ভাতিজি স্বর্ণা বলেন, আমরা কলেজে যেতে পারছিনা। স্কুলে যেতে পারছিনা। আমাদের কবরস্থান দখল করে নিছে। তারা আমাদেরকে প্রতিদিন হুমকি দিচ্ছে। আমার বাবাকে রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ মেরেছে। আমরা এর বিচার চাই।

ভুক্তভোগীর ভাতিজা আসিফ বলেন, বাবু ও তার ছেলে রামদা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। আমাকে হুমকি দেয় আমাকে স্কুলে যেতে দিবে না। আমি তিন মাস বাসায় বসে থেকে পরে অন্য স্কুলে ভর্তি হয়েছি।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, মানববন্ধনের খবরটি আমি শুনেছি। মানববন্ধনে যে অভিযোগগুলো করা হয়েছে আমি তার ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।

তবে এ বিষয়ে অভিযুক্ত বাবুর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews