
মোঃইমরান হোসেন (রাংগামাটি জেলা প্রতিনিধি )
রাঙামাটি জেলার বাঘাইহাটে সেনাবাহিনী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ( ইউপিডিএফ) মূল দলের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সেনাবাহিনী।অভিযানে দফায় দফায় গুলিবর্ষনের খবর পাওয়া গেছে।সূত্রমতে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ( ২৯ জুলাই) উপজেলার বাঘাইহাট এলাকায় এ অভিযান চালানো হচ্ছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযানের সময় সেনাবাহিনী এবং ইউপিডিএফ’র মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীরা পিছু হটলে একে ৪৭ রাইফেলসহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে অভিযান এখনো চলমান আছে। তাই বিস্তারিত কিছু জানানো যাচ্ছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
Leave a Reply