1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শিশুদের হাতে বৃত্তি, সম্মাননা ও স্বপ্ন-নজরুল বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ১৪ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সংলগ্ন কনফারেন্স কক্ষে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, ক্রেস্ট, সনদপত্র ও রজনীগন্ধার স্টিক তুলে দেন।

প্রধান অতিথি হিসেবে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান পরিচালনা কমিটি অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমরা অচিরেই স্কুলটিকে স্কুল অ্যান্ড কলেজের জন্য নির্মিত নতুন ভবনে স্থানান্তর করব ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “এই বৃত্তি প্রাপ্তি তাদের ভবিষ্যৎ জীবনের স্মৃতিতে স্মরণীয় হয়ে থাকবে এবং আরও ভালো করতে অনুপ্রাণিত করবে। এই বৃত্তি প্রাপ্তির ফলে এলাকায় স্কুলের সুনাম ছড়িয়ে পড়বে এবং নতুন শিক্ষার্থীদের এই স্কুলের প্রতি আকৃষ্ট করবে। এই স্কুলের সকল শিক্ষার্থী বিভিন্ন ভালো ভালো জায়গায় গিয়ে সফল হবে বলে আমি আশা করছি।”

উল্লেখ্য বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (বি.কে.ডি.এ.) কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় ২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৫ জন ট্যালেন্ট ও ৯ জন সাধারণ বৃত্তিসহ মোট ১৪ জন বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ট্যালেন্টপুলে নির্বাচিত হয়েছে নার্সারির মারিয়ম, প্রথম শ্রেণির মো. মাহিব আরাফ চৌধুরী, দ্বিতীয় শ্রেণির সিনথিয়া ইসলাম সিমি, তৃতীয় শ্রেণির মুবাশশিরাতুল জান্নাত এবং পঞ্চম শ্রেণির জারীন হাদীকা। সাধারণ বৃত্তি পেয়েছে নার্সারির মো. আরিফুল ইসলাম আদীল ও জুবাইর আহমেদ রাফসান, প্রথম শ্রেণির আহনাফ আদীব, দ্বিতীয় শ্রেণির মাইশা জান্নাত তুশমি, মো. আরাফাত ইসলাম ও এস এম লাবীব রহমান, তৃতীয় শ্রেণির আনিকা ফারজানা ও আতিকা ফারহানা এবং চতুর্থ শ্রেণির তাসফিয়া হাসান ত্বোয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন। এছাড়া শিউলিমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা, শিক্ষক, অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews