
মোহাম্মদ ইমরান হোসেন রাঙ্গামাটি (জেলা প্রতিনিধি) আনসার,র্যাব,পুলিশ সহ বিভিন্ন বাহিনীর পোশাক পরে ফেসবুকে পোস্ট করে নিজেকে ওই বাহিনীর অফিসার পরিচয় দিয়ে রুবেল চাকমা নামের এক যুবক। এরপর বিভিন্ন জনকে বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠীকে আনসার বাহিনীতে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুবেল চাকমা নামের সেই যুবককে আটক করেছে রাঙামাটি জেলা আনসার ব্যাটালিয়নের বিশেষ টিম।
প্রতারক রুবেল চাকমা স্বীকারোক্তি অনুযায়ী ভুক্তভোগীরা টাকা দিয়েছিল আনসারে চাকরি হবে সেই আশায়।আনসার পরিচয়ধানকারী রুবেল চাকমা ভাষ্য,আনসারে চাকরি দেয়ার নামে আমি তাদের কাছ থেকে টাকা নিয়েছিলাম মূলত মুদির দোকান দেয়ার জন্য। উভয়ের উদ্দেশ্য, লক্ষ্য যোজন যোজন ফারাক।একজনের কাছ থেকে ২ লাখ,১ লাখ ৭০ হাজার, ১ লাখ ১৫ হাজার করে মোট তিনজনের কাছ থেকে টাকা নিয়েছিল বলে স্বীকারোক্তি দিয়েছে রুবেল চাকমা।
রাঙামাটি জেলা আনসার ব্যাটালিয়নের জেলা কমাড্যান্ট অফিসার মো: আনোয়া হোসেন-বিপিএম, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে (৩০ এপ্রিল) প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাঙামাটি জেলা শহরের আমানতবাগ এলাকা থেকে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে রুবেল চাকমা (২৫) নামে এক প্রতারককে আটক করেছে জেলা আনসার ব্যাটালিয়ন।
আটককৃত রুবেল চাকমা রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের হাতিয়াছড়া গ্রামের বাসিন্দা অনিল কুমার চাকমার সন্তান বলে জানা গেছে।
জেলা কমাড্যান্ট মো: আনোয়ার হোসেন(বিপিএম) জানিয়েছেন, চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন এলাকায় অবস্থানকালে রুবেল চাকমা আনসার ব্যাটালিয়নের ইউনিফর্ম পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন পোস্ট দিতেন। সেখানে তিনি আনসারে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আগ্রহী প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করতেন।
Leave a Reply