1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিশুদের রং তুলিতে জেগে উঠল জুলাই গণঅভ্যুত্থান

  • প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

 

রুবেল ইসলাম,নজরুল বিশ্ববিদ্যালয়ঃ জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নিচতলায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম ঘুরে দেখেন।

উপাচার্য অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ততা, সৃজনশীলতা এবং জুলাই গণঅভ্যুত্থানের বিষয়বস্তুকে চিত্রকলার মাধ্যমে উপস্থাপন করায় সন্তোষ প্রকাশ করেন এবং প্রশংসা জানান। শিশু-কিশোরদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ ও চমৎকার অঙ্কন দেখে তিনি নির্ধারিত পুরস্কারের সংখ্যা আরও বাড়ানোর জন্য সংশ্লিষ্ট আয়োজক কমিটিকে আহ্বান জানান। পাশাপাশি এই সফল আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান উপাচার্য।

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট প্রায় ২০০ (দুইশত) শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত চারটি বিভাগে ভাগ করা হয়। ক বিভাগে প্লে গ্রæপ থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়টি নিয়ে অঙ্কন করে। খ বিভাগে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ‘শিশুর চেতনায় জুলাই বিপ্লব’ বিষয়ে চিত্র আঁকে। গ বিভাগে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘ফিরে দেখা ৩৬ জুলাই’ বিষয়টি নিয়ে এবং ঘ বিভাগে নবম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘সমতল থেকে পাহাড়, স্বাধীনতা সবার’ বিষয়বস্তুর ওপর চিত্রাঙ্কন করে।

প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলাকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), লোকপ্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও জুলাই গণঅভ্যুত্থান উদ্যাপন কমিটির সদস্য-সচিব মো. অলি উল্লাহ, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক দিদারুল হোসাইন লিমন ও রাশেদুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews