1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জন্মদিনে দানবীর আলাউদ্দিন আহমেদ বলেন, ‘ঘরে ঘরে আলাউদ্দিন তৈরী করো’

  • প্রকাশিত : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা. কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥‘ঘরে ঘরে আলাউদ্দিন তৈরী করো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া কুমারখালীর আলাউদ্দিন নগরের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা ও হেলথ্কেয়ার ফার্মাসিউটিক্যাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক দানবীর আলাউদ্দিন আহমেদের ৮১তম জন্মদিন পালিত হয়েছে। আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হেলথ্কেয়ার ফার্মাসিউটিক্যাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক, দেশ বরেণ্য শিল্পপতি, সমাজসেবক, সমাজ সংস্কারক ও শিক্ষানুরাগী, আলাউদ্দিন নগরের রুপকার, আলাউদ্দিন নগর শিক্ষা পল্লীর জনক ও বীর মুক্তিযোদ্ধা দানবীর আলাউদ্দিন আহমেদের ৮১ তম জন্মদিন উপলক্ষে ৩১ শে জুলাই বুধবার সকাল ১০ টার সময় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ তারিখ বৃহস্পতিবার সকালে আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্কের অডিটোরিয়ামে আলাউদ্দিন আহমেদ অসুস্থ শরীর নিয়ে সকালে ঢাকা থেকে রওনা হয়ে তার নিজ গ্রামের বাড়ীর সঙ্গে তার প্রতিষ্ঠিত আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক লি: অডিটোরিয়ামে এসে উক্ত জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এ সময় তার নিজ হাতে গড়া প্রায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। জন্মদিন উপলক্ষে বিমান দূর্ঘটনায় ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ট্রাজেডির কথা তুলে ধরে আহত ও নিহত শিক্ষার্থী এবং শিক্ষিকাদের জন্য দোয়া করেন এবং ব্যথিত কন্ঠে সকলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ঘরে ঘরে আলাউদ্দিন তৈরী করো’। এ সময় তার সহধর্মীনি সুরাইয়া বিলকিস উপস্থিত থেকে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে ঐ একই কথা বলেন, আপনারা আপনাদের সন্তানদেরকে ‘প্রতিটি ঘরে ঘরে একটি করে আলাউদ্দিন তৈরী করুন এবং চেষ্টা করুন সেই সাথে দেশকে ভাল বাসুন তাহলে আমরা সবাই ভাল থাকবো। পরিশেষে তিনি তার স্বামীর জন্য দোয়া চেয়েছেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে এসে আরো সেবা করতে পারেন।
তার জন্মদিন উপলক্ষে কোমলমতি শিক্ষার্থীরা চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহন করে এবং শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা করেন। অন্যদিকে বৃক্ষরোপন কর্মসূচী পারন করেন এবং তহিরন নেছা হাসপাতালের ডাক্তার দ্বারা ফ্রি মেডিক্যাল চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন। এ সময় উপস্থিত তার প্রতিষ্ঠানের প্রধানগন দানবীর আলাউদ্দিন আহমেদের জীবনী সম্পর্কে স্মৃতিচারণ করেন এবং তার দ্রুত সুস্থতা সহ আরও দীর্ঘায়ু কামনা করেন। এছাড়াও তার প্রতিষ্ঠিত প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে সকালেই তার জন্য দোয়া চেয়ে মহান সৃষ্টিকর্তার কাছে তার সুস্থতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews