1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

ঢাকায় জাতিসংঘ কমিশনের বিরুদ্ধে নজরুল বিশ্ববিদ্যালয়ে লাল কার্ড প্রতিবাদ

  • প্রকাশিত : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

 

রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয়ঃ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রমকে কেন্দ্র করে সারাদেশে নানা প্রতিক্রিয়া দেখা দিলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের অবস্থান স্পষ্ট করেছেন।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভের সামনে ব্যানার, ফেস্টুন ও লাল কার্ড হাতে প্রতিবাদে অংশ নেন শিক্ষার্থীরা। এই প্রতীকী লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে তারা বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের উপস্থিতির বিরোধিতা জানান।

সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, “আমরা কখনোই পুরোপুরি স্বতন্ত্রভাবে দেশ পরিচালনা করতে পারিনি। কখনো দিল্লি, কখনো যুক্তরাষ্ট্র—কারো না কারো ছায়ায় আমাদের চলতে হয়েছে। জাতিসংঘের এই কমিশন সেই বিদেশী নিয়ন্ত্রণের প্রতীক।”

তারা আরও দাবি করেন, “বর্তমান সরকার জনগণের আস্থাভাজন হলেও গণতন্ত্রের বাস্তবায়নে ব্যর্থ। জনমতকে পাশ কাটিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। মানবাধিকার কমিশনের বিরোধিতা করলেই মিথ্যা জঙ্গিবাদের অভিযোগে সাধারণ মানুষকে ফাঁসানো হচ্ছে।”

উল্লেখ্য, সমাবেশে অনেকে জাতিসংঘের ভূমিকার কড়া সমালোচনা করেন ফিলিস্তিনসহ মুসলিম দেশগুলোর ক্ষেত্রে ভূমিকা নিয়ে। সমাজবিজ্ঞান বিভাগের (২০১৮-১৯) এক শিক্ষার্থীর ভাষায়, “ফিলিস্তিনে চলমান দমন-পীড়ন জাতিসংঘের নিষ্ক্রিয়তা স্পষ্টভাবে তুলে ধরে। এমন একটি পক্ষপাতদুষ্ট ও ব্যর্থ সংস্থা বাংলাদেশে কার্যকর হলে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।”

শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল—
‘Human Rights Shouldn’t Have Double Standards’,
‘গোলামী না মুক্তি, মুক্তি মুক্তি’,
‘গাজায় যখন মানুষ মরে, জাতিসংঘ কি করে?’,
‘কমিশন না সার্বভৌমত্ব—সার্বভৌমত্বই চাই’,
‘জাতিসংঘের চুক্তি মানেই মূল্যবোধের হুমকি’,
‘গাজায় ঝরে রক্তধারা, জাতিসংঘ দেয় না সাড়া’।

শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়ে দেন—বাংলাদেশের মতো একটি স্বাধীন দেশে, জাতিসংঘের নামে কোনো বিদেশী কমিশনের প্রয়োজন নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews