
মোঃ ইমরান হোসেন(জেলা প্রতিনিধি)কয়েকদিনের টানা বৃষ্টিতে, কাপ্তাই লেকের পানির উৎস, ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়ে সাইথা গ্রাম থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে এটি রাঙ্গামাটি জেলার বরকল উপজেলা দিয়ে প্রবেশ করে কাপ্তাই হ্রদে পতিত হয়েছে।
হ্রদের পানির লেভেল রবিবার সন্ধ্যা ৬ টায় ১০৭ ফুট এমএসএল হওয়ায়, আগামীকাল সোমবার বিকেল ৩ টায় কাপ্তাই বাঁধের ১৬ টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে। এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশিত হবে।
Leave a Reply