1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দেবিদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলনে ১২ শহীদের রক্তঝরা ইতিহাস

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

 

মোঃ আমজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা (উত্তর) ২০২৪ সালের জুলাই-আগস্ট—দেশজুড়ে বয়ে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝড়। রাজধানী থেকে উপজেলা, গ্রাম থেকে শহর—সবখানে ছড়িয়ে পড়ে প্রতিবাদের আগুন। অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে লাখো কণ্ঠ।

এই সময় কুমিল্লার দেবিদ্বার উপজেলায় আন্দোলন পৌঁছায় ভয়াবহ রূপে।
গুলির শব্দ, আর্তনাদ আর রক্তমাখা রাজপথ হয়ে ওঠে বিদ্রোহের সাক্ষী।
এই আন্দোলনের রক্তাক্ত অধ্যায়ে শহীদ হন দেবিদ্বারের ১২ জন সাহসী সন্তান।

শহীদের তালিকা ও ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:

প্রথমে শহীদ হন পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদশা রুবেল, স্কুলছাত্র আমিনুল ইসলাম সাব্বির, ও আব্দুস সামাদ।
পরবর্তীতে ঢাকাসহ অন্যান্য স্থানে শহীদ হন আরও ৯ জন—যাঁদের অনেকেই ছিলেন দেবিদ্বারের সন্তান।

গ্যাজেট তালিকায় ইতোমধ্যে ১১ জন শহীদের নাম অন্তর্ভুক্ত হয়েছে।
আরও একজনের নাম তালিকাভুক্তির প্রক্রিয়াধীন।

শহীদদের রক্তাক্ত গল্প:

বাদশা রুবেল (৪৩)

৪ আগস্ট বানিয়াপাড়ায় আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন। এরপরও নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। পেশায় বাসচালক ছিলেন। মৃত্যুকালে তার স্ত্রী ছিলেন ৯ মাসের অন্তঃসত্ত্বা।

আমিনুল ইসলাম সাব্বির (১৮)

নবম শ্রেণির ছাত্র, পাশাপাশি ভ্যানচালকের কাজ করে পরিবার চালাতেন।
৫ আগস্ট থানার সামনে পুলিশের গুলিতে আহত হন। ৪০ দিনের লড়াই শেষে ১৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

আব্দুস সামাদ

একই ঘটনার গুলিতে আহত হন। সাত মাস মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে ২০২৫ সালের ৪ মার্চ ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঢাকায় শহীদ হওয়া দেবিদ্বারের অন্যান্য সন্তানগণ:

১ ফয়সাল সরকার ২৪ শিক্ষার্থী কাচিসাইর, এলাহাবাদ ১৯ জুলাই, আব্দুল্লাহপুর
২ সাগর মিয়া ১৯ সবজি বিক্রেতা বড়শালঘর ১৯ জুলাই, মিরপুর-১০
৩ হোসাইন মিয়া ১০ পপকর্ন বিক্রেতা বেতুয়া, রাজামেহার ২০ জুলাই, চিটাগাং রোড
৪ কাদির হোসেন সোহাগ ২২ কুরিয়ার কর্মী সূর্যপুর, ভানী ২০ জুলাই, গোপীবাগ
৫ জহিরুল ইসলাম রাসেল – শিক্ষার্থী মহেশপুর, ইউছুফপুর ৪ আগস্ট, গুলিস্তান
৬ রবিন মিয়া ৩৫ ব্যবসায়ী ওয়াহেদপুর, সুবিল ৪ আগস্ট, যাত্রাবাড়ি
৭ রায়হান রাব্বি – শিক্ষার্থী খয়রাবাদ, জাফরগঞ্জ ৫ আগস্ট, খিলগাঁও
৮ সাইফুল ইসলাম তন্ময় , এলাহাবাদ তথ্য অপ্রকাশিত
৯ নাজমুল হাসান – হাসপাতাল কর্মী রসুলপুর ১৯ জুলাই, বাড্ডা

আহতদের মধ্যে উল্লেখযোগ্য:আবুবকর – স্কুলছাত্র, গুলিতে আহত হয়ে মানসিক ভারসাম্য হারিয়েছেন।

মোঃ সাহাদাৎ হোসেন সোহাগ (বাঙ্গুরী)– ঢাকায় আন্দোলনে ৮টি গুলিবিদ্ধ হন

মোঃ জামাল – মাথায় গুলিবিদ্ধ হয়ে সুস্থ জীবনে ফিরেছেন।

এই ১২ জন শহীদের আত্মত্যাগ আজ শুধু দেবিদ্বারের গর্ব নয়—এটা দেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়।
তাঁদের রক্তে রঞ্জিত রাজপথ আজ প্রশ্ন তোলে—
“বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কি অপরাধ?”

তাঁরা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবেন—প্রতিরোধের প্রতীক হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews