
রাসেল হোসাইন,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষারিয়ারচর সংলগ্ন মেঘনা টোল প্লাজার সামনে চেকপোস্টে ২১হাজার পিছ ইয়াবাসহ আটক দুইজন।
৪ আগস্ট সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিটে কুমিল্লার দিক থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন একটি YAMAHA R15 V4 মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়।
তখন মোটরসাইকেলে থাকা দুই আরোহী পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলো ১. মোঃ শুভ (২১) পিতা: আবুল কাশেম ঠিকানা: হালিশহর, বি-ব্লক, বাসা নং ১৭ (তপনের বাসার নিচ তলা), থানা: হালিশহর, জেলা: চট্টগ্রাম। ২. মোঃআকতারহোসেন(৩৯)পিতা: জাহিদুল ইসলাম,ঠিকানা: পোপাদিয়া, থানা: বোয়ালখালী, জেলা: চট্টগ্রাম
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামত: আসামি মোঃ শুভ-এর কাঁধে থাকা ১টি কালো ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার করা হয়।
২১,০০০ (একুশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি কালো রঙের ট্রাভেল ব্যাগ রেজিস্ট্রেশনবিহীন YAMAHA R15 V4 মোটরসাইকেল।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানায় একটি মামলা তৈরি করা হয়েছে।
তাদেরকে আজ ৫ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখে বিজ্ঞ নারায়ণগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের মন্তব্য নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং সড়কপথে মাদক পাচারের চেষ্টা রোধে মহাসড়কজুড়ে নজরদারি ও চেকপোস্ট আরও জোরদার করা হবে।
নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানার পুলিশ সদস্যদের এই অভিযান এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের এমন সক্রিয় ভূমিকা মাদকবিরোধী অভিযানে ইতিবাচক বার্তা দিচ্ছে।
Leave a Reply