1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

 

রাসেল হোসাইন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক দল এবং শহীদ পরিবারের সদস্যরাসহ সর্বস্তরের মানুষ এ শ্রদ্ধা জানান।

প্রথমে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা শহীদ পরিবারদের নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

এরপর শ্রদ্ধা জানান জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নেতৃত্বে জেলা পুলিশ, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমানের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ জেলা কারাগার, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পিবিআই, এলজিইডি, গণপূর্ত বিভাগসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

এরপর একে একে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পক্ষ থেকে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ২০২৪ সালের আজকেই এই দিন যা আমরা ৩৬ জুলাই হিসেবে বলে থাকি, এটি ঐতিহাসিক একটি দিন। হাজারও ছাত্রজনতার রক্তের বিনিময়ে এই গণঅভ্যুত্থান হয়েছে। দীর্ঘ দেড় দশকের জুলুম, অত্যাচারের বিরুদ্ধে এই গণঅভ্যুত্থান হয়েছিল।

তিনি আরও বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এমন একটি দেশ চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। আইনের সুষ্ঠু প্রয়োগ ঘটবে। কারো অধিকার হরণ হবে না। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। দেশের প্রতিটি সিস্টেম একটি নির্দিষ্ট গতিতে চলবে। আমরা এই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews