1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জুলাই’২৪ গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে সিরাজগঞ্জে বিএনপি’র পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

 

সিরাজগঞ্জ(উল্লাপাড়া) প্রতিনিধিঃ সিরাজগঞ্জে বিএনপি’র উদ্যোগে পালিত হলো “জুলাই গণঅভ্যুত্থান দিবস”। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে মালশাপাড়া ও কান্দাপাড়া কবরস্থানে শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁদের স্মরণ করা হয়। আবেগঘন ও ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মূলত রাজনৈতিক সংকট ও একতরফা নির্বাচনের প্রতিবাদে সংগঠিত আন্দোলনে শহীদ হওয়া নেতাকর্মীদের স্মরণেই এই ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করে আসছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ। সিরাজগঞ্জ ছিল সে সময়কার আন্দোলনের অন্যতম প্রাণকেন্দ্র। এই আন্দোলনের উত্তাপে জেলার বিভিন্ন স্থান থেকে অন্তত ৩১জন তৎকালীন তরুণ নেতা-কর্মী শহীদ হন।

এদিন মালশাপাড়া কবরস্থানে শহীদ আব্দুল লতিফ, শহীদ সুমন এবং কান্দাপাড়া কবরস্থানে শহীদ সোহানুর রহমান খান রঞ্জুর কবর জিয়ারত করা হয়। এছাড়াও স্মরণ করা হয় আব্দুর রশিদ, আব্দুল আলীম ও সিরাজগঞ্জসহ দেশের অন্যান্য শহীদদের। উপস্থিত নেতৃবৃন্দ কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মোকাদ্দেস আলী। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডা. এম এ লতিফ, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, নির্বাহী কমিটির সদস্য আসলাম উদ্দিন ও মাসুদ রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক জিএস শফিউল আলম ডলার, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাইদুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা ফরহাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাইবুল হাসান, পৌর জাসাসের আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাওন আহমেদ, বিএনপি পরিবারের সন্তানেরা সমন্বয়ক জুবায়ের সরদার সেজান, ইয়াসিন সরদার ইশান, অভি আহমেদ ও শাহারিয়া ইসলাম একক।

অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সিনিয়র সহ-সভাপতি মোকাদ্দেস আলী বলেন, জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে এদেশের গণতন্ত্র রক্ষার এক সাহসী অধ্যায়। সেই লড়াইয়ে যারা শহীদ হয়েছেন, তাঁদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।

সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, আমরা সেই শহীদদের স্বপ্ন পূরণে দৃঢ়প্রতিজ্ঞ। তৃণমূল পর্যায়ের প্রতিটি কর্মী আজও তাঁদের রক্তঋণ মাথায় নিয়ে রাজপথে অবিচল। বক্তব্যে
শহীদ ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।।

২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার সময়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকার কর্তৃক সকল বিরোধী দলের ওপর দমন-পীড়ন, গণগ্রেপ্তার, ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনগুলো দেশে গণ-আন্দোলন গড়ে তোলে। সেই সময় জুলাই মাসে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি প্রাণঘাতী সংঘর্ষ ঘটে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেই সময়ের আন্দোলনই দেশে পরবর্তীকালে রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews