
কাওসার হোসেন মামুন,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে সড়কে ডুবে সাজেকে যান চলাচল বন্ধ থাকার একদিন পর পুনরায় শুরু করেছে। আজ বুধবার সকাল ১১টার দিকে সড়ক থেকে পানি নেম যাওয়ায় যানবাহন চলাচল শুরু করেছে।বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার।ইউএনও বলেন, মঙ্গলবার সাজেকে ৩৪১ পর্যটক আটকে ছিল। অনেকে সাজেকে বেড়াতে এসে সড়কে পানির কারণে বাঘাইহাট থেকে খাগড়াছড়ি ফিরে গেছেন। বৃষ্টি না থাকায় সকাল থেকে মাচালং বাজার, সীমানাছড়া ও বাঘাইহাট বাজার থেকে পানি নেমে যেতে শুরু করে। আজ সকাল ১১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আটকে পড়া পর্যটকেরা খাগড়াছড়ি ফিরতে শুরু করেছেন।
এর আগে মঙ্গলবার খাগড়াছড়ি-সাজেক সড়কের মাচালং বাজার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় সাজেক পর্যটন কেন্দ্রের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
Leave a Reply