1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যশোরের ঝিকরগাছা-চৌগাছায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন জামায়াতের এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা-চৌগাছার ২২টি ইউনিয়নে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। ৭ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার সকালে ঝিকরগাছা পৌরসভার বিএম হাই স্কুলে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন তিনি।
জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, সেবাপ্রাপ্তি সব মানুষের অধিকার এবং সেবা করা আমাদের দায়িত্ব। সেবা প্রদানের ক্ষেত্রে কোন ভেদাভেদ নাই। সকল ধর্ম-বর্ণ, শ্রেনি-পেশার নারী-পুরুষ সেবা পাবার অধিকার রাখেন। ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশে মানুষ ভোটের অধিকার ফিরে পাবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।

স্কুল ভবনে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ড রোগের চিকিৎসা প্রদান করা হয়। চক্ষু রোগীদের ফ্রি চশমা দেয়া হয়। এছাড়া রোগীদের ওষুধও প্রদান করা হয়। ঝিকরগাছা পৌরসভা এবং আশ-পাশের বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় আড়াই হাজার মানুষ এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসেন। এখান থেকে ফ্রি সেবা পেয়ে সুখানুভ‚তি প্রকাশ করেন তারা।
মেডিকেল ক্যাম্পে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকাল থেকে লম্বা লাইন দিয়ে তাদের অপেক্ষা করতে দেখা যায়। আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন।

ঝিকরগাছা বাজারের রোগী জেসমিন বলেন, বেশ কয়েক বছর থেকে আমার চোখের সমস্যা। এখানে মেডিকেল ক্যাম্প হবে, চোখের ডাক্তার আসবেন জেনে আমি চোখ দেখাতে আসছি। নিতাই চন্দ্র পাল এসেছিলেন ঝিকরগাছার কাটাখাল পালপাড়া থেকে। তিনি বলেন, নানা রকম শারীরিক অসুবিধায় ভুগছি। বেশি সমস্যা চোখে। তাই আমি মেডিকেল ক্যাম্পে চোখ দেখাতে এসেছি।বাড়ির কাছে এই ধরনের আয়োজনে খুশি তিনি। নিয়মিত মেডিকেল ক্যাম্প করার দাবি তার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের সভাপতি মাস্টার মাহবুবুল আলম মন্টু।

বক্তব্য রাখেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো: ইমদাদুল হক, বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, কপোতাক্ষ পাঠাগারের পরিচালক অধ্যাপক হারুন অর রশিদসহ অন্যান্যরা। সঞ্চালনা করেন শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের সেক্রেটারি মো: আবিদুর রহমান।

মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ঝিকরগাছা-চৌগাছা উপজেলা দুটির প্রত্যন্ত এলাকার অসহায় দরিদ্র মানুষ ফ্রি সেবা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের এজিএম মো: রবিউল হক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews