1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আট মাস পর মায়ের কোলে হোসাইন, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন নানী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

 

মোঃ আমজাদ হোসেন,(কুমিল্লা উত্তর জেলা) প্রতিনিধিঃ

চার বছরের শিশু হোসাইনের মুখে এখন অমলিন হাসি। দীর্ঘ আট মাস পর সে ফিরে পেয়েছে তার প্রিয় মায়ের কোল। তবে এই আনন্দের মুহূর্তে কষ্টের এক দীর্ঘশ্বাস—হোসাইনের নানী মনোয়ারা বেগম এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার উড়িরচরের বাসিন্দা হোসাইন। তার বাবা আলমগীর হোসেন চট্টগ্রামে অবস্থান করতেন। হঠাৎ করেই তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান এবং দ্বিতীয় সংসার গড়ে তোলেন। এ খবরে হতাশ হয়ে মা জরিনা সন্তানকে নিয়ে ট্রেনে চড়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন, কিন্তু ভুল ট্রেনে উঠে পড়ায় যাত্রা বিভ্রান্ত হয়। লাকসাম রেলস্টেশনে তিন অপহরণকারী হোসাইনকে মায়ের কাছ থেকে আলাদা করে ফেলে।

ছেলেকে হারিয়ে জরিনা দিশেহারা হয়ে পড়েন। পরে পুলিশের সহায়তায় ২০২৪ সালের ১৪ ডিসেম্বর হোসাইনকে কুমিল্লার দেবিদ্বার সরকারি শিশু পরিবারে আশ্রয় দেওয়া হয়। এরপর দীর্ঘ আট মাস কেটেছে তার নিঃসঙ্গতায়।

এক সময় সংবাদ মাধ্যমের মাধ্যমে ছড়িয়ে পড়ে হোসাইনের ছবি ও পরিচয়। স্থানীয় সাংবাদিক মো. আক্তার হোসেন, পারভেজ, আনোয়ার, আবু বকর ও মারুফের প্রচেষ্টায় অবশেষে ১ আগস্ট সন্ধান মেলে হোসাইনের পরিবারের।

কিন্তু দুর্ভাগ্য এখানেই শেষ হয়নি। ৩ আগস্ট হোসাইনের মা জরিনা, নানী মনোয়ারা বেগম ও মামা অলিউল্লাহ দেবিদ্বারে ছেলেকে নিতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। একই গাড়িতে থাকা ওমান ফেরত প্রবাসী মো. ইব্রাহিম ঘটনাস্থলেই মারা যান। তার ছোট বোন ফারজানাও গুরুতর আহত হয়ে এখন ঢাকার রাজারবাগ বি-বারাকা হাসপাতালে চিকিৎসাধীন।

হোসাইনের মা জরিনা বলেন, “সাংবাদিকদের সহযোগিতায় আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি। তারাই আমার মায়ের চিকিৎসার খরচ বহন করছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ।”

৬ আগস্ট বুধবার, কুমিল্লা মেডিকেল থেকে সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসে হোসাইন। দেবিদ্বার সরকারি শিশু পরিবারে তাকে ফিরিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসনাত খান, উপস্থিত ছিলেন সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আবেগঘন সেই মুহূর্তে চারপাশ কেঁপে ওঠে শিশুর নিঃসন্দেহ ভালোবাসায়।

দেবিদ্বার শিশু পরিবারের তত্ত্বাবধায়ক বরুণ চন্দ্র দে বলেন, “হোসাইন খুবই শান্ত ও মেধাবী ছেলে। আট মাস আমাদের সঙ্গে ছিল। আজ তাকে পরিবারের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত।”

দেবিদ্বার ইউএনও বলেন, “এই ঘটনা সমাজের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা হোসাইনের পরিবারের পাশে আছি এবং থাকবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews