1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝিকরগাছায় মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক
শিরোনাম:
ঝিকরগাছায় মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন

বানিয়াচংয়ের লক্ষ্মী বাঁওড় হতে পারে আকর্ষণীয় পর্যটন স্পট

  • প্রকাশিত : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

 

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার লক্ষ্মী বাঁওড় বা সোয়াম্প ফরেস্ট হতে পারে আকর্ষণীয় একটি পর্যটন স্পট। প্রাকৃতিক সৌন্দর্য আর পাখির কিচিরমিচির শব্দে আপ্লুত না হয়ে উপায় নেই। সৌন্দর্যে ভরপুর এই বন স্থানীয়দের কাছে খড়তির জঙ্গল নামে পরিচিত।

হবিগঞ্জ শহর থেকে ১৭ মাইল পর বানিয়াচং আদর্শ বাজার থেকে মাত্র ৫ কিলোমিটারের পথ অতিক্রম করলেই লক্ষ্মী বাঁওড় বনে পৌঁছে যাওয়া যায়।

স্থানীয়রা জানান, কখন এই খড়তির জঙ্গল সৃষ্টি হয়েছে তা প্রবীণরাও বলতে পারেন না। এখানে প্রকৃতির এই বিচিত্র রূপ সত্যিই বিস্ময়কর। বর্ষাকালে চারদিকে হাওরের পানি আর জঙ্গলের অসংখ্য গাছপালার সবুজ অরণ্য পরিবেশকে এক নান্দনিক রূপ দিয়েছে। দূর থেকে জঙ্গলটিকে দেখে মনে হবে যেন পানির ওপর ভাসছে। হিজল, করচ, বরুণ, কাকুরা, খাগড়া, নল ইত্যাদি অসংখ্য গাছে পরিপূর্ণ এই বন। বর্ষাকালে থইথই করা পানি থাকলেও শরৎকালে একদম শুকিয়ে যায়।

বর্ষায় নৌকা আর শুকনো মৌসুমে মোটরসাইকেল, প্রাইভেট কার, সিএনজি ও ব্যাটারিচালিত টমটম নিয়ে লক্ষ্মী বাওড়ের সৌন্দর্য দেখতে যান পর্যটকরা। দুটি ঈদে পর্যটকদের ভিড় থাকে বেশি।

সাড়ে ৩ কিলোমিটার বিশাল আয়তনের এই বনে বর্ষাকালে কয়েক মাস গাছপালা পানিতে নিমজ্জিত থাকে। বনের ভেতরে কয়েকটি খাল ও বিল রয়েছে। শরৎকালে পানি শুকিয়ে গেলেও বনের ভেতরে থাকা অনেকগুলো বিলে পানি জমে থাকে। বিলগুলোতে প্রচুর মাছ পাওয়া যায়।

এই বনে বিভিন্ন প্রজাতির পাখি, সরীসৃপ ও স্তন্যপায়ী জীবজন্তুর সাক্ষাৎ মেলে। এগুলোর মধ্যে রয়েছে মেছোবাঘ, শিয়াল, গুইসাপ, কেউটে, লাড্ডুকা, দারাইশসহ বিষধর সাপ। বর্তমানে বিভিন্ন জাতের বক, পানকৌড়ি, বালিহাঁস দেখা গেলেও শীতকালে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয় নির্জন এই বন। বনটিকে দেশি ও অতিথি পাখির অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে।

বনে জলরাশির বুকে মনোরম পরিবেশে জেগে আছে একটি রেস্টহাউস। ২ কক্ষবিশিষ্ট এই রেস্টহাউসে আছে দুটি বিশ্রামাগার ও ওয়াশরুম। যাতে করে পর্যটকরা বিশ্রাম ও শৌচকর্ম করতে পারেন। ২৫ লাখ টাকা ব্যয়ে পর্যটন করপোরেশনের অর্থায়নে রেস্টহাউসটি নির্মাণ করা হয়। এর তত্ত্বাবধানে বানিয়াচং উপজেলা প্রশাসন।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বলেন, লক্ষ্মী বাঁওড় বা সোয়াম্প ফরেস্ট বানিয়াচংয়ের একটি অন্যতম পর্যটন স্পট। পর্যটকদের যাতে কোনো সমস্যা না হয়, সেদিকে প্রশাসনের নজর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews