1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝিকরগাছায় মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক
শিরোনাম:
ঝিকরগাছায় মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন

জোরপূর্বক বিএনপি নেতার জমি দখলের পায়তারা করছে আওয়ামীলীগ নেতা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

 

রাসেল হোসাইন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মৃত এতু মিয়ার ছেলে নুর মোহাম্মদ (৬৫) ও তার ছেলে শরীফ হোসেন (২৪) বিএনপি নেতা আব্দুল লতিফ ও আবুল কাশেমের ক্রয়কৃত ১৫ শতাংশ যায়গা দখলের পায়তারা করছে। এ নিয়ে মছলন্দপুর গ্রামে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ও হতাহতের আশংকা করছেন এলাকাবাসী। ক্রয়সূত্রে জমির মালিক আবুল কাশেম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আবুল কাশেমের লিখিত অভিযোগ থেকে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসের ৪ তারিখে মছলন্দপুর মৌজায় দৌলরদী গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে আলম গংদের থেকে সিএস, এসএ ১৩ দাগ এবং আরএস ১৫ দাগে তাদের পৈতৃক সম্পত্তির ৫৭ শতাংশ জমি থেকে ১৫ শতাংশ জমি ২৪ লক্ষ টাকার বিনিময়ে রেজিষ্ট্রিকৃত বায়নানামা দলিলে ক্রয় করে সাইনবোর্ড লাগানোর পর থেকেই জোরপূর্বক এ জমি দখলে নেয়ার পায়তারা করছে ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি নুর মোহাম্মাদ ও তার ছেলে শরীফ হোসেন।

সরেজমিনে গেলে এলাকাবাসী জানায়, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে নুর মোহাম্মদ ও তার ছেলে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বারদী ইউপির তৎকালিন চেয়ারম্যান মোঃ জহিরুল হক জহিরের ছত্রছায়ায় থেকে ১৬ বছর জোরপূর্বক এই জমি ভোগদখলে ছিল। সরকার পতনের পর পৈতৃক সূত্রে জমির মালিক মোঃ আলম গংরা বিএনপি নেতা আব্দুল লতিফ ও আবুল কাশেমের নিকট ১৫ শতাংশ বিক্রি করলে জমি দখলে রাখার জন্য নুর মোহাম্মদ ও তার ছেলে পূনরায় বেপরোয়া হয়ে উঠে। প্রয়োজনে ২/৪ টা লাশ ফেলে দেয়ার হুমকি প্রদান করছে বলেও জানান এলাকাবাসী।

এলাকাবাসী আরো জানান, জমি সংক্রান্ত বিষয়টি এখন গড়াচ্ছে রাজনীতির দিকে। জমির মূল মালিক নিরীহ হওয়ায়ার কারনে জোরপূর্বক এতোদিন জমিটি আওয়ামীলীগের দখলে ছিল। সরকার পতনের পর জমিটি ক্রয় করেছেন বিএনপি নেতারা। যে কোন সময় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে হতাহতের আশংকা করছেন তারা।

অভিযুক্ত নুর মোহাম্মদ বলেন, ক্রয়সূত্রে এ জমির মালিক আমি। আবুল কাশেমসহ ৩/৪ জন মিলে জমিটিতে জোরপূর্বক সাইনবোর্ড লাগিয়েছে, আমিও থানায় অভিযোগ করেছি। আদালতেও একটি মামলা চলমান। আদালত তাদের পক্ষে রায় দিলে আমার কোন আপত্তি থাকবেনা।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রাসেদুল হাসান খান বলেন, জমি সংক্রান্ত বিষয়ে দু’পক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। শুনেছি বিষয়টি নিয়ে আদালতেও মামলা চললাম। আদালত যা রায় দিবে তাই হবে, তবে দু’পক্ষের মধ্যে যাহাতে কোন সংঘর্ষ না হয় আমরা সেদিকে খেয়াল রাখছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews