
রাসেল হোসাইন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ আড়াইহাজারে সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেওয়ার পর দু’জন মোট ৪ জন মারা গিয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হযে়ছেন আরও ৩ জন।
(১২ আগস্ট)মঙ্গলবার দুপুর ৩টার দিকে বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন সিএনজি চালক আবুল বাশার (৪৫)। তিনি মদনপুরের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মদনপুর থেকে যাত্রীবাহী সিএনজি বিশনন্দি ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। কড়ইতলা তালতলা মোডে় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাসের সিলিন্ডারভ বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহত দু’জনই ৫০ উর্ধ নারী।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফ উদ্দিন জানান, এ ঘটনায় ৪ জনের মৃত্যু এবং ৩ জন আহত হযে়ছেন। ট্রাকটি জব্দ করা হযে়ছে। তবে ট্রাকের চালক পালিযে় যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন।
তিনি বলেন, সরকারি হাসপাতালে গিযে় আহত ৫ জনের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে দুজন মারা গেছেন। দুজনকে নিউরো সাযে়ন্স হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply