1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝিকরগাছায় মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক
শিরোনাম:
ঝিকরগাছায় মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন

নাগেশ্বরীতে ক্যান্সারে সর্বস্বহারা সিরাজুল, বাঁচতে চান সন্তানদের জন্য

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

মোস্তফা কামাল মামুন,কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত কোরবান আলীর পুত্র সিরাজুল ইসলাম (৪০) আজও জীবনের এক অবিরাম যুদ্ধে লড়াই করছেন। নয় বছর আগে ২০১৬ সালে তার জীবনে প্রবেশ করে এক ভয়াবহ রোগ- সিএ রেক্টাম ক্যান্সার। এই মারণ রোগ তাকে বেঁধে রেখেছে অনিশ্চিত ভবিষ্যতের অন্ধকারে। চিকিৎসার পথে তিনি একাকী নয়, পাশে রয়েছে তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে এবং বৃদ্ধ মা। কিন্তু অর্থাভাবে চিকিৎসা বাধাপ্রাপ্ত হয়ে চলছে মৃত্যুর অপেক্ষা।

 

সিরাজুলের জীবনের গল্পটা হলো এক আশার ফেরিওয়ালা ও বেদনার মিলনস্থল। বাবা থেকে পাওয়া সামান্য সহায়-সম্পদ আর নিজের সঞ্চিত অর্থ চিকিৎসায় লুপ্ত হয়েছে দীর্ঘদিন আগেই। দেশের চিকিৎসায় খরচ হয়েছে প্রায় ৯০ লক্ষ টাকা। অসংখ্য রক্তদান, অপারেশন, কেমোথেরাপি, সবকিছুই সম্পন্ন করেছেন তিনি যেন প্রাণের মায়া ধরে রাখতে। তবুও অসুস্থতার গভীরতা কমেনি। বর্তমানে জরুরি অস্ত্রোপচারের জন্য প্রয়োজন আরও ১৫ থেকে ২০ লক্ষ টাকা, যা তার আর্থিক সামর্থ্যের বাইরে। প্রতিদিন ওষুধের খরচ জোটাতে হিমশিম খাচ্ছেন সিরাজুলের পরিবার। বৃদ্ধ মা ও অসহায় স্ত্রী সন্তানদের নিয়ে সংসার চালাতে হিমশিম, আর এই সংসারে পিতার বিদায়ের ছায়া পড়ছে প্রতিদিন।

সিরাজুল বলেন, আমি নিজের জন্য নয়, সন্তানদের জন্য বাঁচতে চাই। তাদের হাসি যেন কখনো মলিন না হয়, এটাই আমার জীবনের একমাত্র স্বপ্ন। কিন্তু এই রোগের সাথে লড়াই করার জন্য প্রয়োজন অনেক বড় সহযোগিতা।

স্থানীয় বাসিন্দা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও রাজনৈতিক-সামাজিক ব্যক্তিরা মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন সমাজের বিত্তবানদের কাছে। সবাই একসাথে যদি সিরাজুলের পাশে দাঁড়ায়, তাহলে তার জীবনে ফিরে আসবে আশা ও নতুন প্রানের সঞ্চার।

সাহায্যের জন্য যোগাযোগ: মোবাইল নম্বর: 01724913406 বিকাশ: 01724913406, 01744330380 নগদ: 01724913406 রকেট: 017249134068

ব্যাংক হিসাব:

১. Agrani Bank (PCL), Bhitorbond Hat Branch, Kurigram — A/c No: 0200012727279 ২. Islami Bank Bangladesh, Gulshan Branch, Dhaka — A/c No: 20501770202805302

সিরাজুলের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সমাজের একান্ত দায়িত্ব। তাদের জন্য মানবিক সহায়তা প্রদান করাই একমাত্র পথ, যার মাধ্যমে তারা ফিরে পেতে পারে জীবনের আলো। আসুন, হাত বাড়িয়ে দিন, এক টুকরো ভালোবাসা আর সহানুভূতি দিয়ে একজন পিতার স্বপ্নকে বাঁচিয়ে রাখুন- তার সন্তানদের হাসি আর জীবনের আশা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews