
শফিকুল ইসলাম সোহেল (সাভার প্রতিনিধি) : সাবেক ওমান প্রবাসী হাসেম মন্ডল কে গলা কেটে হত্যার ঘটনায় সাভারে দোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী ।
শনিবার সকালে সাভার সাভার -বিরুলিয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন পৌরসভার রাজাশন এলাকার ৫ শতাধিক এলাকাবাসী।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নিয়ে এলাকাবাসী বলেন, অবিলম্বে প্রকৃত দোষিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পারিবারিক সম্পত্তি হাতিয়ে নিতে এমন ঘটনা ঘটতে পারে বলেও তারা অভিযোগ করেন। দ্রুত আসামি গ্রেফতার না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন তারা।
নাম প্রকাশ না করার স্বার্থে অভিযোগে অনেকে বলেন হত্যার সাথে তার ছোট ভাই জড়িত থাকতে পারে। কারন নিঃসন্তান হাসেম ছিল অঢেল সম্পত্তির মালিক।
আর ভাই হাসেম না থাকলে তার উত্তরাধিকার হবে তার ভাই তৌহিদুল ইসলাম।
তবে ভাই তৌহিদুল এ সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন আমাকে ফাঁসাতেই এমন অভিযোগ আনছে। এটা একটি ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন তিনি। বলেন এখন ও পুলিশ এ ব্যাপারে তেমন সহযোগিতা করছে না।
এ ব্যাপারে সাভার থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিঞা বলেন, আমরা প্রকৃত দোষী ধরতে বিভিন্ন দিককে সামনে রেখে কাজ করছি। একটি বিষয়কে নয়, কয়েকটি বিষয়কে সাসপেক্ট রেখে তদন্ত করা হচ্ছে। অবিলম্বেই এ মামলার জট খুলবে বলেও মন্তব্য করেন তিনি।
তার মা রোকেয়া বেগম ও চায় প্রকৃত দোষীদের বিচার।
১৩ই আগষ্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক ওমান প্রবাসী হাসেম মন্ডল,
এর আগে ৫ ই আগষ্ট সাভারের রাজাশন এলাকার মন্ডল পাড়ায় তার নিজ বাসায় তাকে কুপিয়ে মৃত ভেবে ফেলে যায় দুর্বৃত্তরা।
Leave a Reply