1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝিনাইগাতীতে সংবাদকর্মীর ওপর হামলা, আতঙ্কে স্থানীয় সাংবাদিক মহল

  • প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

 

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি-শেরপুরের ঝিনাইগাতীতে মো. খোরশেদ আলম নামের এক সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুত্বর আহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক দৈনিক ইত্তেফাক পত্রিকার ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সাংবাদিকরা জানান, সাংবাদিক খোরশেদ আলম ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া বাজার এলাকা থেকে তার বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আজ শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্যে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন।
হামলার শিকার সাংবাদিক মো. খোরশেদ আলম একাধিক মামলার আসামি ও চোরাকারবারি রাসেলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘আমি ঝিনাইগাতী উপজেলার একাধিক মামলার আসামি ও চোরাকারবারি রাসেলের বিরুদ্ধে সংবাদ লেখার জন্যে তথ্য সংগ্রহ করার জন্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। এ কারণে আমাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল। অবশেষে সেই হুমকি বাস্তবায়িত হলো। আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি।
এবিষয়ে অভিযুক্ত রাসেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন বলেন, ঘটনাটি জানার পরেই ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার সঙ্গে সম্পৃক্তদের সনাক্তসহ গ্রেফতারের জন্যে অভিযান পরিচালনা করা হয়েছে এবং তাদের গ্রেফাতের জন্যে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, সাংবাদিক মো. খোরশেদ আলমের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় দ্রæত শাস্তির দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews