
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরে সদ্য যোগদানকৃত পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে পুলিশ সুপার কর্তৃক র্যাংক ব্যাজ পরিধান। ১৮ আগস্ট (মঙ্গলবার) দুপুর ১টা ৩০ মিনিট এ পুলিশ সুপারের কার্যালয়ে জেলায় সদ্য যোগদানকৃত পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিধান করালেন যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান।
এসময় পুলিশ সুপার সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং একই সাথে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), যশোর, রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), যশোর।
Leave a Reply