
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছায় পানিসারা ইউনিয়নে জুলাই শহীদ জাবির – আল আমিন স্মৃতি সংসদ এর উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট ( বৃহস্পতিবার) সকাল ৯ টায় বেজিয়াতলা আলিম মাদ্রাসা প্রাঙ্গনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা : মোসলেহ উদ্দীন ফরিদ। তিনি তার বক্তব্যে চিকিৎসা নিতে আসা আগত রোগীদের ধৈর্য্য ধারণ করে চিকিৎসা নেওয়ার আহ্বান জানান। যারা চোখের সমস্যায় আছেন তাদের ফ্রি অপারেশন এবং চোখের জন্য লেন্স দেওয়া হবে । আগামীতে আরো ভালো ভাবে সেবা কার্যক্রম পরিচালনা করার জন্য সকলের নিকট পরামর্শ কামনা করেন।
মাদ্রাসা ভবনে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয়। এ ছাড়া রোগীদের ওষুধ ও চশমা দেওয়া হয়। পানিসারা ইউনিয়ন থেকে প্রায় দেড় হাজার মানুষ এই মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসে। আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন।
বামনআলী চাপাতলা থেকে মাজার সমস্যার জন্য ডাক্তার দেখাতে আইয়ুব আলী বলেন, আমি দীর্ঘদিন ধরে মাজার সমস্যায় ভুগছি ডাক্তার দেখাতে যেতে পারি না। আজ ফ্রি সেবা পেয়ে আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আগামী তে এমন সেবা আমাদের দোরগোড়ায় আবার ও চাই।
মোহিনীকাঠি থেকে শরীরের দুর্বলতার জন্য ডাক্তার দেখাতে আসা ইউসুফ আলী বলেন, আমার শরীর কাপে ঝিনঝিন করে দুর্বল ঠিকমতো চলাচল করতে পারি না। আর্থিক সমস্যার জন্য ডাক্তার দেখাতে পারি নাই আলহামদুলিল্লাহ আজকে ফিরি সেবা পেয়ে আমি সন্তুষ্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জাবির – আল আমিন স্মৃতি সংসদ এর সভাপতি মাহবুব উল আলম মন্টু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের পরিচালক মো: ইমদাদুল হক, বেজিয়াতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম,দ্বায়িত্বশীল জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনা করেন জুলাই শহীদ জাবির – আল আমিন স্মৃতি সংসদ এর সেক্রেটারি মো : আবিদুর রহমান।
উক্ত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ঝিকরগাছা – চৌগাছা উপজেলা দুটি এলাকার জনগণ ফ্রি সেবা পাবে। ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা রোগীদের মাঝে তাফসীরুল কুরআন বিতরণ করা হয়।
Leave a Reply