
শাহারুল হক মুন্সী,গাইবান্ধা প্রতিনিধিঃপ্রতিটি গাছ একটি ভবিষ্যৎ,একটি প্রাণ, একটি আশা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশবান্ধব কার্যক্রমের অংশ হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীহাট ঝিরাইগ্রামে “মানবতার ঘর” সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এসময় ঝিরাইগ্রামের প্রায় ১ কিলোমিটার রাস্তার ধারে ৫০০টি সুপারি গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দিয়েছেন সংগঠনের কর্মীরা।
আজ ২২আগস্ট (শুক্রবার) সকাল ১০ঘটিকায় গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীরহাট ঝিরাইগ্রামে “মানবতার ঘর” সেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ সাংবাদিক পরিষদ এর সভাপতি ও গোবি খবর সম্পাদক মোস্তফা কামাল সুমন, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন লাবু।
“মানবতার ঘরে” এর প্রতিষ্ঠাতা নাহিদ হাসান বলেন বর্তমানে নিজেদের প্রয়োজনের তাগিদে গাছ লাগানোর থেকে গাছ কাটার দিকে মানুষের আগ্রহ বেশি লক্ষ্য করা যায়। গাছপালা ব্যাতিত মানুষের অস্তিত্ব আজ মরুভূমির মতো। মানুষ যদি পৃথিবীর বুকে তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায় তাহলে বৃক্ষ রোপন ছাড়া অন্য কোন উপায় নেই। আমাদের মনে রাখতে হবে বৃক্ষ রক্ষা মানে নিজেদের জীবনকেও রক্ষা করা। তাই বৃক্ষ রোপন কর্মসূচিকে সফল করার জন্য সরকারের পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
এসময় “মানবতার ঘর” সংগঠনের সভাপতি কাওসার ইসলাম রাহাদ বলেন, মানুষের সেবা,যেকোনো ধরনের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে আমরা শুরু থেকে পরিচালনা করে আসছি, সেই উপলক্ষে আমরা প্রতিবছর বৃক্ষরোপন করে থাকি। আমাদের মানবতার ঘর স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রুপের রক্ত সংগ্রহ করে দিয়ে থাকি, পাশাপাশি আমরা একটি মক্তব পরিচালনা করে আসছি, মক্তবে প্রায় ৫০/৫৫ জন শিক্ষার্থী আছে, মক্তবে তারা দ্বীনি শিক্ষা কার্যক্রম পাচ্ছেন। আমাদের সংগঠন ও গ্রামবাসীর সহযোগিতায় আমাদের একটি বড় প্রজেক্ট ছিল নতুন রাস্তা, ঝিরাই গ্রাম থেকে পুরান ঝিরাই ঈদগাঁও মাঠ পর্যন্ত সেখানে কোন রাস্তা ছিল না, আমরা রাস্তাটি সম্পন্ন করেছি যারা সহযোগিতা করেছেন, শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দরা সক্রিয়ভাবে অংশ নেন।
Leave a Reply