
শনিবার রাতে সাভারের আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটির নাসির উদ্দিনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানায়, রাতে সাভারের আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটির ৬ নম্বর বাড়ির ৩য় তলার নাসির উদ্দিনের ফ্ল্যাটে ডিবি পুলিশ পরিচয়ে ১০থেকে ১২ জনের একদল ডাকাত প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে সবাইকে হাত-পা বেঁধে মারধর করে পাশের কক্ষে আটকে রাখে। পরে আলমারি ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণ, ১২ ভরি রুপা ও নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। ডাকাতরা চলে গেলে ওই বাড়ির সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এসে ভুক্তভোগীদের উদ্ধার করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে সাভার থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিঞা বলেন, ডাকাতির ঘটনার পরই পুলিশ সেখানে যায়। আমরা এখন ও ডাকাতির আলামত পাইনি। বাড়িটি স্থানীয় এক আওয়ামীলীগ নেতার বলে জানান তিনি।
তবে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ঘটনা উদঘাটন করে ডাকাতদের আটকের চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
২৪.০৮.২৫
Leave a Reply