
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ । গতকাল রোববার দিবাগত রাত দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বন্দরের মুরাদপুর-দেওয়ানবাগ এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করে বন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো খায়রুল বাদশ (৩২), মোঃ সোহেল (৩৫), মো: ইমন (২৪), মেহেদী হাসান (২৮), মোঃরবিন (৩২), মোঃ শাহআলম(৩৫)। এ ঘটনায় বন্দর থানার এসআই মুহাম্মদ খাইরুল বাশার বাদী হয়ে মামলা করেছেন।
এ ব্যপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, রাতে একদল ডাকাত দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মুরাদপুর দেওয়ানবাগ এলাকায় নাইট কোচে ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৫/৬জন ডাকাত পালিয়ে যায়। তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, ছুরি, চাপাতি, ছেন দা ও টর্চ লাইট জব্দ করা হয়। সোমবার দুপুরে ডাকাতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply