1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যাদেরকে রাজপথে আন্দোলনে পাইনি তারা এখন বিএনপির এজেন্সি নিতে চায় – জি কে গউছ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

 

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে জাতীয় কমিটির সদস্য এবং টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- যে আওয়ামীলীগ বেগম খালেদা জিয়াকে জেল কাটিয়েছে, যে আওয়ামীলীগ তারেক রহমানকে প্রবাসে রেখেছে, সেই আওয়ামীলীগ আমাদের বন্ধু হতে পারে না। যারা ক্ষুদ্র স্বার্থের জন্য আওয়ামীলীগকে ডাইনে বামে বসান, আওয়ামীলীগের লোকজনের সাথে ব্যবসা করেন, আওয়ামীলীগের সম্পদ পাহারা দেন, মানুষ আপনাদের কি বলে সেটা কান পেতে শুনেন। মানুষ আপনাদেরকে মুনাফিক বলে, মুনাফিক। তিনি সোমবার (২৫ আগষ্ট) দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী সফল করতে মাধবপুর পৌর বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় জি কে গউছ আরও বলেন- যারা বিগত ১৭টি বছর রাজপথে ছিল না, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ছিল না, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছিল না, তারা এখন চোখে চশমা আর বুকে ধানের শীষ লাগিয়ে বিএনপির এজেন্সি নিতে চায়। তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তাদেরকে কোনো দিন কারাভোগ করতে হয় নাই। কারণ তারা আওয়ামীলীগের সুবিধা ভোগী, তারা এখনও আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তাদের বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন- ফ্যাসিষ্ট শেখ হাসিনা পালিয়েছে, আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ পালিয়েছে, কিন্তু মাঠের আওয়ামীলীগ পালিয়ে যায় নাই। তাদের অন্তরে আগেও দুষ্টামী ছিল, তারা দেশের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, আপনার-আমার বিরুদ্ধে ছিল, এখনও আছে, তাদের অবস্থান পরিবর্তন হয় নাই। তারা সুযোগ পাইলেই ছোবল দেয়ার চেষ্টা করবে। আওয়ামীলীগ হচ্ছে বিষধর সাপ।
জি কে গউছ বলেন- বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। বাংলাদেশের মানুষ যখনই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পেয়েছে মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। কারণ মানুষ বিএনপিকে ভালবাসে, বিএনপিকে পছন্দ করে। তিনি বলেন- বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলে পদ পদবী নিয়ে আমাদের মধ্যে প্রতিযোগীতা থাকাটাই স্বাভাবিক। কিন্তু সেটা প্রতিহিংসায় রূপ দেয়া যাবে না। আমরা সকলে মিলেই বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি বলেন- প্রশাসনের অনেকই ভাল ব্যবহার করছেন, এ জন্য আপনাদের ধন্যবাদ দেই। কিন্তু সেটা যেন আওয়ামীলীগের মত না হয়। অন্তরে বিষ নিয়ে সুবিধার জন্য আমাদেরকে ভালবাসা দেখাইয়েন না। মানুষ গর্জে উঠলে কি হয় তা আগষ্টের ৪/৫ তারিখ বাংলাদেশের প্রশাসন অন্যত্র আশ্রয় নিয়েছিল, এটা ভুলে গেলে চলবে না। মানুষের বিপক্ষে যে যখনই গিয়েছে আল্লাহ তাদেরকে সহায়তা করেননি।
পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- হবিগঞ্জ সদর উপজেলার বিএনপি সভাপতি তাজুল ইসলাম ফরিদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব শফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ লিংকন, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সিনিয়র সহ-সভাপতি মাসুকুর রহমান, সাংগঠনিক সম্পাদকফিরোজ মিয়া, সাবেক কাউন্সিলর আবুল, সুরঞ্জন পাল, শেখ জহিরুল ইসলাম, বাবুল হোসেন, লাল মিয়া, গিয়াস উদ্দিন, ইশরাত জাহান ডলি প্রমুখ। এর আগে সকালে মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদুর সঞ্চালনায় অপর একটি সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews