
মুমিন আহমদ মারুফ, সিলেট জেলা প্রতিনিধি : সিলেট-কোম্পানীগঞ্জ বাইপাস সড়কে যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় তৈরি ২৪০ বোতল জনসন বেবি লোশন এবং ২৪ বোতল মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ বুধবার (২৭ আগস্ট ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্টে কোম্পানীগঞ্জ থেকে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। অভিযানে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) বিধান দেব ২৪০ বোতল ভারতীয় জনসন বেবি লোশন উদ্ধার করে দুইজনকে আটক করেন। আটককৃতরা হলেন—
১। রাজু দাস (২৬), পিতা-সুধন দাস, সাং-ব্রাহ্মণগাঁও, জগন্নাথপুর, সুনামগঞ্জ।
২। রাবেল চৌধুরী (২৫), পিতা-গিয়াস উদ্দিন চৌধুরী, সাং-বেতাউকা, জগন্নাথপুর, সুনামগঞ্জ।
তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এরপর একইদিন দুপুর ১টা ২০ মিনিটে একই স্থানে আরও একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ভারতীয় তৈরি ২৪ বোতল রয়্যাল স্টেজ হুইস্কি উদ্ধার করা হয়। এসময় টিটন পাল (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তার বাড়ি জামালগঞ্জ উপজেলার বেহেলি গ্রামে হলেও বর্তমানে তিনি সিলেটের মির্জাজাঙ্গালে বসবাস করছেন।
টিটন পালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply