1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জলকৈ-সরিয়া-প্রেমতলী সড়ক,রাণীনগরে বেহাল সড়কে দূর্ভোগ গ্রামবাসীর

  • প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে


‎মো: গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উজেলার একডালা ইউনিয়নের জলকৈ গ্রামের সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পরেছে। ফলে ওই গ্রামের প্রায় ৮হাজার লোকজনের চলাচলে এবং কৃষি পন্যসহ বিভিন্ন মালামাল পরিবহনে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এব্যাপারে সড়কটি দ্রুত পাকা করনের দাবি জানিয়েছেন গ্রামবাসী।
‎জানাগেছে,আবাদপুকুর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পার্শ্বে জলকৈ গ্রাম।এই আঞ্চলিক মহাসড়কের জলকৈ স্ট্যান্ড থেকে গ্রামের মধ্য দিয়ে সরিয়া হয়ে প্রেমতলী পর্যন্ত বয়ে গেছে সড়কটি। দীঘদিন আগে প্রায় এই সাড়ে তিন কিলোমিটার সড়ক ইট সোলিং করে রাস্তা করা হয়। এর পর সংস্কার না করায় পুরো সড়ক জুরেই ছোট-বড় অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। এতে বৃষ্টির পানিতে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বিভিন্ন যান বাহনসহ গ্রামের লোকজনের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া গ্রামের মধ্যে সড়কের একটি কালভার্টের মাঝা-মাঝিস্থানে ধ্বসে গেছে। এতে আরো জনদূর্ভোগ বেড়ে গেছে। ফলে গ্রামের মধ্য থেকে কৃষকদের ধান-চাল,সারসহ বিভিন্ন মালামাল পরিবহনে বেকায়দায় পরেছেন। গ্রামবাসীরা বলছেন,কোন রকমে ভ্যানগাড়ী দিয়ে মালামাল পরিবহন করতে পারলেও খানা খন্দের কারনে কয়েকগুন বেশি ভাড়া গুনতে হচ্ছে। এতে চরম ক্ষতির মুখে পরতে হচ্ছে গ্রামের লোকজনকে।
‎ওই গ্রামের রাজ কুমার জানান,দীর্ঘ দিন আগে ইট সোলিং রাস্তা নির্মান করেছিল। কিন্তু দীর্ঘ সময় ধরে সংস্কার না করায় রাস্তার ইট ওঠে গিয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলে অয়োগ্য হয়ে পরেছে।
‎গ্রামের বাসিন্দা মেহেদি হাসান বিত্ত জানান,আমরা গ্রামে প্রায় ৮হাজার লোকজন বসবাস করি। এতোগুলো লোকজনের চলাচলের এই রাস্তাটি বেহলা হয়ে থাকলেও এখন পর্যন্ত সংস্কার কিম্বা মেরামতের কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ঠরা। এই গ্রামেই একটি প্রাথমিক এবং একটি মাধ্যমিক বিদ্যালয় এবং স্বাস্থ্য কমিউনিটি সেন্টার রয়েছে। ফলে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের চলাচল এবং গ্রামবাসীর বিভিন্ন মালামাল পরিবহন ও অসুস্থ্য রোগীদের নিয়ে চলাচলে চরম বেকায়দায় আছি আমরা। তাই দূর্ভোগ নিরসনে দ্রুত সড়কটি পাকা করনের দাবি জানান তিনি।
‎স্থানীয় একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আলহাজ্ব শাহজাহান বলেন, রাস্তাটির ইট ওঠে গিয়ে চলাচলে অনুপুযোগী হয়ে পরেছে। গ্রামবাসীর দূর্ভোগ দেখে বেশকিছু রাবিশ দিয়ে কোন রকমে চলাচলের উপযোগী করা হয়েছিল। কিন্তু ভারী বৃষ্টিপাতরে কারনে সবগুলো ওঠে গিয়ে আবারো বেহাল হয়ে পরেছে। এব্যাপারে সংশ্লিষ্ঠদের জানানো হয়েছে।
‎রাণীনগর উপজেলা এলজিইডি প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন,রাস্তাটি পাকা করনের জন্য ইতি মধ্যেই প্রক্রিয়া শেষের দিকে। আসা করছি দ্রুত সময়ের মধ্যেই পাকা করণ কাজ শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews