1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাণীনগরে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষকের বিচার ও অপসারনের দাবিতে বিক্ষোভ

  • প্রকাশিত : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে


‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক আনোয়ার হোসেনের অপসারণ ও বিচারের দাবিতে লিখিত অভিযোগসহ ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এই বিক্ষোভ অব্যাহত থাকে। এক পর্যায়ে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পরলে পরিস্থিতি সামাল দিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি),থানাপুলিশ এবং শিক্ষা কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাসে পরিস্থীতি শান্ত হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার পালশা-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে।
‎স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার পালশা-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক আনোয়ার হোসেন গত বুধবার বিকেলে একটি বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় এক ছাত্রীকে শ্লীলতাহানী করেছে এমন অভিযোগ উঠে। এর জের ধরে রোববার বিদ্যালয় খোলার পর থেকে শিক্ষার্থদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে শিক্ষার্থীরা জোট বদ্ধ হয়ে ওই শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে ক্লাস বর্জন করে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল করতে থাকে এবং একপর্যায়ে উত্তেজনা ব্যপক আকার ধারন করে। খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান,রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবলু চন্দ্র পাল,জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদত হোসেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম ঘটনাস্থলে যান। এর পর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রী প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনসহ সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থীতি শান্ত হয়।
‎অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেন বলেন,বিদ্যালয়ে ২০বছর ধরে সুনামের সহিত শিক্ষকতা করছি। আমার বিরুদ্ধে শ্লীলতাহানীর যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। একটি মহল আমার সুনাম ক্ষন্ন করার লক্ষ্যে এমন অপপ্রচার করছে।
‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম বলেন,এই ঘটনায় ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ঠরা নির্দেশ দিয়েছেন।
‎ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম বলেন,কৃষি শিক্ষক আনোয়ারের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান শিক্ষক এবং ম্যানিজিং কমিটিকে বলা হয়েছে।
‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান বলেন,ছাত্রীদের শ্লীলতাহানীর অভিযোগে পালশা কৃষ্ণপুর উচ্চ বিদ্যায়ের শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে ওই বিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করছিল। এক পর্যায়ে বিদ্যালয়ে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পরলে খবর পেয়ে থানাপুলিশ,জেলা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ বিদ্যালয়ে গিয়েছিলাম। পরে শিক্ষকের বিরুদ্ধে সুষ্ঠু বিচারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হয়। এঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ম্যানিজিং কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews