
মান্নান শেখ বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বেলকুচি প্রেসক্লাবের আয়োজনে মাস ব্যাপি আনন্দ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে(মঙ্গলবার ২সেপ্টেম্বর) পৌরসভার চালা আদালত পাড়া মাঠ চত্বরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে মাস ব্যাপি আনন্দ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল এ-র সঞ্চালনায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাস ব্যাপি আনন্দ মেলার শুভ উদ্বোধনে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার আমীর ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল।মাস ব্যাপি আনন্দ মেলার শুভ উদ্বোধনের এসময় আরো উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার।বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম, বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি,
উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া,বেলকুচি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আলম প্রামানিক।
এনসিপি-র বেলকুচি উপজেলা প্রতিনিধি মুসা হাশেমী।বেলকুচি পৌর ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন আকাশ সহ বিভিন্ন দলীয় ও অঙ্গ সংগঠনের আমন্ত্রিত অতিথিবৃন্দ।
Leave a Reply