
মোঃ আমজাদ হোসেন,বিশেষ প্রতিনিধি, কুমিল্লা জেলা (উত্তর)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ভিড়াল্লা স্টেশন এলাকায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সির ফোরামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মাহফুজ ও সদস্য সচিব আলীম পাঠান, উপজেলা যুবদলের সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য মাহমুদুল হাসান তামিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শুভ হাজারী, সদস্য সচিব নাজমুল হাসানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে এএফএম তারেক মুন্সি বলেন—
“আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন বিষয়ে রাজনৈতিক দল ও সরকারের মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। কিন্তু কিছু ফ্যাসিবাদী দালাল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। জাতীয় সংকট সমাধান ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন,
“ফ্যাসিবাদী দুঃশাসনের প্রভাবে দলের নাম ভাঙিয়ে দখল ও চাঁদাবাজি করতে গিয়ে অনেক দাপুটে নেতা বহিষ্কার হয়েছেন। বিএনপির কেউ যদি গডফাদার সংস্কৃতি চালু করতে চায়, তাদের চিহ্নিত করে দল ও আইনের মুখোমুখি করা হবে। জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের দুর্বৃত্তায়ন প্রতিহত করা হবে।”
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে কেন্দ্র করে দেবিদ্বারে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
Leave a Reply