
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
হাজিরবাগ ইউনিয়নে জুলাই শহীদ জাবির – আল আমিন স্মৃতি সংসদের এর উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) সকাল ৯
টায় মাটিকোমরা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা : মোসলেহ উদ্দীন ফরিদ। তিনি তার বক্তব্যে আগত রোগীদের উদ্দেশ্য বলেন, আমরা আপনাদের দৌরগোড়ায় সেবা নিয়ে এসেছি। এ সেবা আপনাদের মূলত অধিকার। আগামীতে সেবা কর্যক্রম পরিচালনার করার জন্য সকলের কাছে পরামর্শ চান।
মসজিদ কমপ্লেক্স ভবনে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয় । এ ছাড়া রোগীদের ওষুধ ও চশমা দেওয়া হয়। হাজিরবাগ ইউনিয়ন থেকে প্রায় এক হাজার মানুষ এই মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসে। আদ্ – দ্বীন সকিনা মেডিকেল কলেজের হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জাবির – আল আমিন স্মৃতি সংসদ এর সভাপতি মো : আবিদুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ্- দ্বীন সকিনা মেডিকেল কলেজের পরিচালক মো : ইমদাদুল হক,মাটিকোমরা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুর রউফ, বিশিষ্ট সমাজ সেবক মোজাম্মেল হক, আধ্যাপক শফিকুর রহমান, শহীদ জাবিরের পিতা নওশের আলী, আদ্-দ্বীন সকিনা চক্ষু সেবা প্রকল্পের পরিচালক মো : রবিউল হক, আদ্-দ্বীন রেল রোড শাখার ব্যবস্থাপনা পরিচালক মো : মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন অধ্যক্ষ মাওলানা রেজাউল ইসলাম। উক্ত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ঝিকরগাছা – চৌগাছা উপজেলা দুটি এলাকার জনগণ ফ্রি সেবা পাবে। ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন আদ্- দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের মাঝে তাফসীরুল কুরআন বিতরণ করা হয়।
Leave a Reply