1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

রাণীনগরে সড়ক পাকাকরণের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

‎
‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের জামালগঞ্জ বাজার থেকে শৈলগাছী পর্যন্ত ৫কিলোমিটার সড়কের ৩কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এলাকাবাসী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা এই মানববন্ধন করেন।
‎এদিন সকালে উপজেলার মিরাট ইউনিয়নবাসীর আয়োজনে এবং উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল সরকারের সার্বিক সহযোগিতায় জামালগঞ্জ-শৈলগাছী সড়কের বিল মুনসুর নামক স্থানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহন করেন,মিরাট ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন,স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল কালাম আজাদ,মিরাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দীন,নাট্য ও সাংস্কৃতিক কর্মী টিপু সুলতানসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন,বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
‎মানববন্ধনে বক্তারা বলেন,রাণীনগর উপজেলার সীমান্তবর্তি এলাকা জামালগঞ্জ বাজার থেকে শৈলগাছী পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের দুই কিলোমিটার পাকা আবার কিছু অংশ ইট বিছানো রয়েছে। এরই মধ্যে পাকা অংশের কার্পেটিং ওঠে গিয়ে চলাচলে অযোগ্য হয়ে পরেছে। এছাড়া অবশিষ্ট ৩কিলোমিটার সড়ক এখনো পাকাকরণ করা হয়নি। ফলে শুষ্ক মৌসুমে চলাচলা করা গেলেও বর্ষা মৌসুমে এই সড়ক পানি ও কাঁদায় একাকার হয়ে যায়। এতে যুগের পর যুগ ধরে এই সড়ক দিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। বক্তারা আরো বলেন,প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক দিয়ে নওগাঁ, রাণীনগর উপজেলা, রাজশাহী, বাগমারাসহ বিভিন্ন গন্তব্যে চলাচল করে। দূরবর্তি বিভিন্ন গ্রাম থেকে শিক্ষার্থী ও শিক্ষকরা এই মেঠো সড়ক দিয়ে চলাচল করে। বর্ষা মৌসুমে মেঠো সড়কে চরম দুর্ভোগের কারণে শিক্ষার্থী ও শিক্ষকরা চলাচল করতে পারেন না। মাত্র তিন কিলোমিটার সড়কের বিকল্প হিসেবে ৩০কিলোমিটার দুর দিয়ে ঘুরে যেতে হয়। জরুরী রোগীদের হাসপাতালে নেওয়ার পথে মৃত্য বরণ করতে হচ্ছে। তাই জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রæত পাকাকরণের দাবি জানান তারা।
‎রাণীনগর উপজেলা এলজিইডি প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন,ইতি মধ্যে পাকা দুই কিলোমিটার সড়ক সংস্কারের জন্য টেন্ডার দেয়া হয়েছে। দ্রুতই সংস্কার কাজ শুরু হবে। এছাড়া অবশিষ্ট কাঁচা তিন কিলোমিটার সড়ক পাকা করনের জন্য এস্টিমেট পাঠানো হয়েছে। আসা করছি সকল প্রক্রিয়া শেষে দ্রুতই কাঁচা অংশ পাকাকরনের কাজ শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews