1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

নির্বাসখোলা ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

 

ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়ন জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৪(সেপ্টেম্বর) বিকাল ৩ টায় শিহরদাহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

নির্বাসখোলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মনিরুল হুদা এর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর – ২ ঝিকরগাছা – চৌগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা : মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আমরা আজ কর্মী সম্মেলন করছি। বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু হলে,অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি হবে না। এ জন্য আগামীর কুরআনের বাংলাদেশ গড়তে পারলেই মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আমরা যারা কর্মী ভাই – বোনেরা আছি তারা নিরলস ভাবে ইসলামের দাওয়াত পৌঁছে দিবো সকল বর্ণ, শ্রেণী,পেশার মানুষের দোড়গোড়ায় ইনশাআল্লাহ।

নির্বাসখোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি প্রভাষক ইমরান হোসনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন,উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো: আবিদুর রহমান । এ সময় অন্যান্যদের মধ্যে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন,নির্বাসখোলা ইউনিয়ন জামায়াতের সহ- সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মাওলানা আনারুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মফিজুর রহমান, যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান। এ ছাড়া কর্মী সম্মেলনে ইউনিয়নের পুরুষ কর্মীবৃন্দ ও দ্বায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মী সম্মেলনে বিপুল সংখ্যক মহিলা কর্মীবৃন্দের উপস্থিত ছিলো যা চোখে পড়ার মতো । দীর্ঘ ১৭ বছর পরে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে কর্মী সম্মেলন হওয়ায় নেতাকর্মীরা আনন্দ উচ্ছাসে সম্মেলন স্থানে আসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews