1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

ভালুকায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ: রাজনৈতিক নির্যাতনের অভিযোগ তুললেন আহ্বায়ক প্রার্থী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

সজিব আহমেদ,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:বৈরী আবহাওয়া এবং মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে গতকাল বুধবার ভালুকা পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এই সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মুর্তজা বশীর (আপেল)। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সাবু এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল আমিন খসরু।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ভালুকা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী মোহাম্মদ জাকির হোসাইন রাজু তার রাজনৈতিক জীবনের নানা তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, বিএনপির আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার কারণে তাকে রাজনৈতিক নির্যাতনের শিকার হতে হয়েছে।

রাজু জানান, ২০১৫ সালের ১১ জানুয়ারি তাকে গ্রেফতার করা হয় এবং পরদিন ১২ ফেব্রুয়ারি থানায় শারীরিক নির্যাতনের শিকার হন। সেই নির্যাতনের কারণে তার বাম পায়ে আজও ব্যথা রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, জামিনে মুক্তি পাওয়ার পর তাকে বিস্ফোরক মামলায় আবারও গ্রেফতার করা হয়। দ্বিতীয়বার জামিন পাওয়ার পর তার কোমরে সংক্রমণ ধরা পড়ে, যার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছিল। তিনি বলেন, তার কোমরে এখনো ১৮টি সেলাইয়ের দাগ রয়েছে, যা দলের প্রতি তার ত্যাগের প্রতীক।

জাকির হোসাইন রাজু তার বক্তব্যে ২০০৩ সালে ছাত্রদলের ২ নম্বর ওয়ার্ডের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের কথা উল্লেখ করেন এবং আগামীতেও দলের আদর্শ নিয়ে কাজ করে যাওয়ার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews