1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দেবিদ্বারে নিখোঁজ নাটকের পর গৃহকর্তা করিম ভূঁইয়ার মরদেহ উদ্ধার : স্ত্রী-ভাইসহ চারজনের আদালতে স্বীকারোক্তি

  • প্রকাশিত : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

মোঃ আমজাদ হোসেন,বিশেষ প্রতিনিধি: কুমিল্লাঃ কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজ নাটক সাজিয়ে গৃহকর্তা করিম ভূঁইয়া (৪৫)-কে হত্যার দায় আদালতে স্বীকার করেছেন তার স্ত্রী মোসাঃ তাসলিমা বেগম (৪০), শ্যালক মোজাম্মেল হক (৫০), মো. ইসরাফিল (৩৮) এবং মোজাম্মেলের শ্যালক গোলাম হাক্কানী (৩২)। তবে করিম ভূঁইয়ার দুই পুত্র তানজিদ ভূঁইয়া (১৯) ও তৌহিদ ভূঁইয়া (২১) এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন বলে তদন্তে প্রমাণিত হয়েছে।

 

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দীতে তাসলিমা বেগম স্বীকার করেছেন যে, তার স্বামী করিম ভূঁইয়া প্রায়ই মাদকাসক্ত অবস্থায় স্ত্রী ও সন্তানদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এ নিয়ে তাসলিমা তার ভাইদের কাছে অভিযোগ করলে তারা করিমকে হত্যার পরিকল্পনা করে।

 

জবানবন্দীতে তাসলিমা বেগম বলেন, গত ১৩ আগস্ট করিম ভূঁইয়াকে মোজাম্মেল হকের বাড়িতে ডাকা হয়। সেখানে টিউবওয়েলের পাশে কথা কাটাকাটির একপর্যায়ে মোজাম্মেল হক লাঠি দিয়ে করিম ভূঁইয়ার মাথায় আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পরে মরদেহ প্রথমে একটি খালে ফেলে দেওয়া হয়। কিন্তু পরে হাত-পা বেঁধে মোজাম্মেলের বাড়ির সেফটি ট্যাঙ্কিতে লুকিয়ে রাখা হয়। দীর্ঘ ৩৫ দিন পর ১৭ সেপ্টেম্বর পুলিশ ওই ট্যাঙ্কি থেকে করিম ভূঁইয়ার গলিত মরদেহ উদ্ধার করে।

 

ঘটনার পর গ্রেফতার হওয়া মোজাম্মেল, ইসরাফিল ও হাক্কানীকে পুলিশ আদালতের মাধ্যমে এক দিনের রিমান্ডে নেয়। রিমান্ডে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রধান আসামি তাসলিমা বেগম স্বেচ্ছায় জবানবন্দী দেন এবং হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ দেন।

 

এ ঘটনায় নিহতের বড় ভাই আমির হোসেন ভূঁইয়া বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৩, তারিখ: ১৯/০৯/২০২৫)। মামলায় নিহতের স্ত্রী তাসলিমা, ভাই মোজাম্মেল, ইসরাফিল, শ্যালক হাক্কানীসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।

এর আগে করিম ভূঁইয়ার নিখোঁজ হওয়ার পর তার ভাই থানায় একটি সাধারণ ডায়েরি করেন (ডায়েরি নং-৮৩৪, তারিখ: ১৬/০৮/২০২৫)।

করিম ভূঁইয়া উপজেলার বড়শালঘর গ্রামের আবুল কাশেম ভূঁইয়া ও রোকেয়া বেগমের ছেলে। তিনি গত ১৩ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন। লাশ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবি করছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews