
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরে পুলিশ পরিচয়ে স্বর্ণ ডাকাতি মামলায় হ্যান্ডক্যাপ ওয়াকি – টকিসহ ৪ জনকে আটক করেছে যশোর জেলা ডিবি পুলিশ। ১৪ (সেপ্টেম্বর)সকাল ০৮: ১০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন রাজারহাট রেল ক্রসিং থেকে পুলিশ পরিচয় ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি প্রাইভেটকার গতিরোধ করে সুধীর কুমার দাসের শ্যালক আনন্দ বসু এবং দোকানের কর্মচারী মোঃ রাসেল গাজীকে চোখ বেঁধে এবং হাতে হ্যান্ডকাপ পরিয়ে তাদের কাছে থাকা ১৯ ভরি ০৮ আনা স্বর্ণ, নগদ ২৬ হাজার টাকা এবং চারটি মোবাইল সেট ছিনিয়ে মনিরামপুর থানাধীন ট্যাংরাখালী এলাকার একটি ফাঁকা জায়গায় চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে চলে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে যশোর জেলার কোতয়ালী থানা মামলা নং- ৫৫, তারিখ ১৫/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড মামলাটি রুজ হয়।
মামলাটি তদন্তকালে ব্যাপক পুলিশি কলাকৌশল প্রয়োগ, আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতির সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সনাক্ত করতে সক্ষম হয়। ইং ২০/০৯/২০২৫ খ্রিঃ তারিখ রাত্র ১৯:২৫ ঘটিকার সময় যশোরের কোতয়ালী মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) ফোর্সের সমন্বয়ে একটা যৌথ টিম ডিএমপি ঢাকার কোতয়ালী থানাধীন তাঁতী বাজারস্থ কোতয়ালী রোডের হাজী মার্কেটের ৩য় তলার উপর পাশের সিড়ির মধ্য হতে তদন্তপ্রাপ্ত আসামী মোঃ উজ্জল হোসনে ও নিশান হোসনেদ্বয়কে গ্রেফতার করে। ধৃত আসামীদ্বয়ের দেহতল্লাশী করে অত্র মামলার লুন্ঠিত আলামত স্বর্নালংকার গলানো রূপান্তরিত গিনি সোনা ০৫ ভরি ১১ আনা ওজন, যার আনুমানিক মূল্য ১০,০১,০০০ (দশলক্ষ একহাজার) টাকা উদ্ধার জব্দ তালিকা মূলে জব্দ করে। আসামী মোঃ উজ্জল হোসেন ও মোঃ নিশান হোসনের দেওয়া তথ্য মতে উক্ত ডাকাতিতে তাদের অন্য ০২ জন সহযোগী ইং- ২০/০৯/২০২৫ তারিখ রাত্র ২৩.৩৫ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া মোড়স্থ আকিজ পেট্রোল পাম্পরে সামনে যশোর টু বেনাপোল গামী রাস্তা সংলগ্ন ফাঁকা জায়গা হতে মোঃ মুসাব্বির হোসন টুটুল ও রতন শেখকে আটক করে। ধৃত আসামী কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১। ০১ (এক) জোড়া স্টিলের হ্যান্ডকাপ, ২। ০২টি কালো রংয়ের ওয়াকি-টকি যার বডিতে BAOFENG লেখা , ৩। দুইটি সাদা কসটেপ এবং ঘটনায় ব্যবহৃত ৪। সাদা রংয়রে একটি প্রাইভটেকার যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো-খ-১১-৮০৫৭ উদ্ধার পূর্বক জব্দ করে। আসামী নিশান হোসনের নামে খুন, ডাকাতি, অস্ত্র মামলা ও ধর্ষন মামলা সহ মোট ১৮ টি মামলা রয়েছে এবং আসামী মোঃ উজ্জল হোসনে নামে ০৪ টি মামলা আছে। তারা ০২ জন এলাকার চিহ্নিত ডাকাত ও সন্ত্রাসী ।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃত আসামির নাম ঠিকানাঃ-
১। মো: নিশান হোসেন (২৫)
পিতা- ফরিদ হোসেন
মাতা- রিজিয়া বেগম
ঠিকানা- ষষ্ঠীতলা পাড়া, থানা কোতয়ালী, জেলা- যশোর।
২। মো: উজ্জল হোসেন (২৯)
পিতা- আবুল কাশেম
মাতা- জাহানারা
স্থায়ী ঠিকানা- গোগা, গাজিপাড়া, থানা শার্শা,জেলা-যশোর।
৩। রতন শেখ (৪৫)
পিতা- মৃত সোলেমান শেখ
মাতা- আনোয়ারা বেগম
স্থায়ী ঠিকানা-খড়কি, বামন পাড়া থানা কোতয়ালী,জেলা- যশোর।
৪। মো: মুসাব্বির হোসেন টুটুল (২১)
পিতা- ইয়ারব মোড়ল
মাতা- রহিমা বেগম
স্থায়ী ঠিকানা- পুলেরহাট তফসি ডাঙ্গা, থানা-কোতয়ালী, জেলা- যশোর।
উদ্ধারঃ
১। স্বর্নালংকার গলানো রূপান্তরিত গিনি সোনা ওজন ০৫ ভরি ১১ আনা, ওজন ১০,০১,০০০ (দশলক্ষ একহাজার) টাকা।
০২। ০১ (এক) জোড়া স্টিলের হ্যান্ডকাপ।
০৩। ০২টি কালো রংয়ের ওয়াকি-টকি যার বডিতে BAOFENG লেখা ।
০৪। দুইটি সাদা কসটেপ ।
০৫। সাদা রংয়রে একটি প্রাইভেটকার যার রেজিঃ নং ঢাকা মেট্রো-খ-১১-৮০৫৭।
Leave a Reply