
সজিব আহমেদ,ভালুকা (ময়মনসিংহ): প্রতিনিধিঃময়মনসিংহের ভালুকায় ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সোহরাব হোসেন (৪৫)। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা।
বুধবার (২৪ সেপ্টেম্বর, ২০২৫) ভোরবেলা ভালুকা পৌরসভার কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে এবং বিপুল পরিমাণ গাঁজাসহ সোহরাবকে হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সোহরাব দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বিরুদ্ধে ভালুকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply