1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আত্রাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে


‎গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা হ্যাপীর অপসারণ ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন অনিয়ম,দূর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে তাকে দ্রুত অপসারণ করতে রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎আত্রাই উপজেলাবাসী কর্তৃক আয়োজনের ব্যানারে রোববার সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি প্রার্থী ও আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: খবিরুল ইসলাম। অন্যদের মধ্যে ইসলামী ব্যাংক এজেন্ট আত্রাই শাখার ইনচার্জ আসাদুল আল গালিব,বিশিষ্ঠ সমাজ সেবক মাস্টার ওসমান গনি,আত্রাই নতুন বাজার সমিতির সেক্রেটারী আবু শাহিন,সমাজ সেবক রায়হান কবীর ও রানা আহম্মেদ প্রমূখ বক্তব্য রাখেন।
‎বক্তারা বলেন,নিয়ম ভঙ্গ করে একই কর্মস্থলে দীর্ঘ ৮বছর ধরে কর্মরত রয়েছেন ডা: রোকসানা হ্যাপী। ফলে হাসপাতাল পরিচালনায় নানা অব্যবস্থাপনা,অনিয়ম,দূর্নীতি,অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অপকর্মে জরিয়ে পরেছেন তিনি। এতে হাসপাতালে চিকিৎসা সেবার মান ভেঙ্গে পরেছে। বক্তারা অভিযোগ তুলে আরো বলেন,অধিকাংশ রোগী হাসপাতালে ভর্তি করানোর পরপরই এখানে চিকিৎসা না দিয়ে রাজশাহীসহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। তাই চিকিৎসা সেবার মানোন্নয়নে আগামী সাত দিনের মধ্যে তাকে অপসারণসহ বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচী দিয়ে আত্রাই উপজেলাবাসী ডা: রোকসানা হ্যাপীকে অপসারণ করাতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
‎এব্যাপারে আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রোকসানা হ্যাপী বলেন,আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিতভাবে মানববন্ধন করা হয়েছে। এছাড়া মানববন্ধনে যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেন এই কর্মকর্তা।
‎নওগাঁ জেলা সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম বলেন,আজ (রোববার) ডা: রোকসানা হ্যাপীর বিরুদ্ধে একটি মানববন্ধন হয়েছে। ইতি মধ্যে তিন সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং চলতি সপ্তাহের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্তে অনিয়ম,দূর্নীতির সত্যতা পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews