
কবির মাহমুদ ও সাইফুল ইসলামঃ সিরাজগঞ্জের কাজীপুরে আলহাজ্ব মাওলানা শাহীনুর আলম ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৮ শে সেপ্টেম্বর (রবিবার) বিকেল ৪ টা ১৫ মিনিটে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের খাসশুড়িবেড় হাইস্কুল মাঠে নাটুয়ারপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, এতে সরিষাবাড়ির যমুনা ফুটবল একাদশ বনাম সিরাজগঞ্জের তাড়াশ ফুটবল একাদশ অংশগ্রহণ করে।
কাজিপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও নাটুয়ারপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ সাইদুর রহমানের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির ও সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শাহীনুর আলম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ হাসান মনসুর মিলন,কাজিপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জাহিদুল ইসলাম তালুকদার,বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সেলিম রেজা বাবু,ইসলামি ব্যাংক পিলসির বগুড়া শাখার ভাইস প্রেসিডেন্ট শাহজাহান আলী সহ প্রমুখ।
ফুটবল টুর্নামেন্টে যমুনা ফুটবল একাদশ ৩-১ গোলে তাড়াশ ফুটবল একাদশকে হারিয়ে বিজয় অর্জন করে।
Leave a Reply