1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জে অতিরিক্ত মূল্যে সার বিক্রি চাষিরা বিপাকে

  • প্রকাশিত : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে চলছে আমন ধান চাষাবাদ। ফলন ভাল হওয়ার আশায় নিয়মিত সার প্রয়োগ ও ধান ক্ষেতের পরিচর্চা করছেন কৃষকরা। তবে কৃষকদের অভিযোগ, চাহিদা অনুযায়ী সার মিলছে না। সারের সংকট দেখিয়ে অতিরিক্ত দাম হাতিয়ে নিচ্ছেন ডিলারা। পাশাপাশি দাম বেড়েছে কীটনাশকেরও। অতিরিক্ত দামে সার ও কীটনাশক ক্রয় করতে গিয়ে হিমশিমে কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় ৯০ হাজার ৩শ ৬৫ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ হয়েছে। এসব জমিতে কাঙ্কিত ফলন ঘরে তুলতে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের ব্যবহার জরুরি। ন্যায্যমূল্যে সার বিক্রিতে ডিলারদের দাম নির্দিষ্ট করে দেয়া হয়েছে। সরকার ইউরিয়া সারের ৫০ কেজির বস্তা ১ হাজার ৩৫০, এমওপি ১ হাজার, টিএসপি-১ হাজার ৩৫০, পটাশিয়াম ১ হাজার ও ডিএপি ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করেছে।  তবে কৃষকদের অভিযোগ, খুচরা বাজারে অতিরিক্ত দামে বিক্রি করছেন ডিলাররা। সারের সংকট দেখিয়ে প্রতি বস্তা ইউরিয়া ১৬শ, টিএসপি ১৮শ টাকা ও পটাশিয়াম ১৩শ টাকা পর্যন্ত বিক্রি করেন ব্যবসায়ীরা। বিক্রির মেমো দিতে অনীহা ডিলারদের। অতিরিক্ত দামে সার ক্রয় করতে হচ্ছে। সময় মত ধানে সার প্রয়োগ না করলে ফলন খারাপ হবে এমন শঙ্কায় অতিরিক্ত দাম দিয়ে সার ক্রয় করতে বাধ্য হচ্ছে অনেকেই। অন্যদিকে, বাড়তি দামের কারনে অনেক কৃষকরা চাহিদার চেয়ে ক্ষেতে সার কম প্রয়োগ করছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক কৃষক। হবিগঞ্জ সদর উপজেলার কৃষক শফিক মিয়া বলেন, ‘গত বছরের তুলনায় সারের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। খুচরা বাজার থেকে ১৬শ টাকা করে ২ বস্তা ইউরিয়া সার নিয়েছি। কৃষক বাচ্চু মিয়া বলেন, টিএসসি সারের সরকারী মূল্য ১ হাজার ৩৫০ টাকা হলেও খুচরা বাজার থেকে ১ হাজার ৮শ টাকা দিয়ে ক্রয় করতে হয়েছে। ডিলারে সার না থাকায় আমাদের অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে। আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশার কৃষক রমিজ মিয়া বলেন, ‘ডিলাররা অনেক সময় সার থাকলেও বিক্রি করে না। ফলে খুচরা বাজার থেকে ক্রয় করতে হয়। অনেক ডিলারের কাছ থেকে বেশি দামে সার নিলেও তারা মেমো দিতে রাজি না। ভাল ফলনেন আশায় অতিরিক্ত দাম দিয়েই আমাদের সার ক্রয় করতে হচ্ছে’। জেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, ‘আমন ধানের চাষাবাদ এ বছর লক্ষ্যমাত্র ছাড়িয়েছে। চলতি মৌসুমে জেলায় ৯০ হাজার ২শ  হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৯০ হাজার ৩৬৫ হেক্টর জমিতে। ন্যায্যমূল্যে সার বিক্রিতে ডিলারদের দাম নির্দিষ্ট করে দেয়া হযেছে। পাশাপাশি অতিরিক্ত মূল্যে সার বিক্রি রোধে বাজারে কাজ করছে মনিটরিং টিম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews