
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
“হাত রেখে হাতে উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে” এই স্লোগানকে সামনে রেখে যশোরে ঝিকরগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে বিশ্ব খাদ্য দিবসের র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে ঝিকরগাছা বাজারের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে । পরে র্যালি শেষে উপজেলা পরিষদ এর কনফারেন্স রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার ।
আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান, ঝিকরগাছা উপজেলা রিসোর্স অফিসার শিউলী খাতুন, ঝিকরগাছা কৃষি সম্প্রসারণ অফিসের উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মফিজুর রহমান, উপ সহকারী কৃষি অফিসার নয়নানন্দন পাল নয়ন, মহাদেব কুমার দাশ, আইয়ুব হোসেন, অর্ধেন্দু পাড়ে, মফিজুল ইসলাম, জাহিদুল ইসলাম, কৃষক-কৃষাণী সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
Leave a Reply