1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৫% বাড়ি ভাড়া প্রত্যাখ্যান করে সুন্দরগঞ্জে এমপিও শিক্ষক-কর্মচারীদের থালা হাতে ভুখা মিছিল

  • প্রকাশিত : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

শাহারুল হক মুন্সি,(গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে মাত্র ৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির সরকারি ঘোষণা প্রত্যাখ্যান করে প্রত্যাশিত দাবি আদায়ের লক্ষ্যে থালা হাতে নিয়ে ভুখা মিছিল করেছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রত্যাশিত দাবি আদায় বাস্তবায়ন কমিটি’-এর আয়োজনে এ ভুখা মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পুরাতন উপজেলা পরিষদ হয়ে নতুন উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন চন্ডিপুর আলহাজ গেন্দা মরিয়ম সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. বজলুর রহমান, শিবরাম আলহাজ্ব মো. হোসেন স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের প্রদর্শক মো. আবু তাহের আলম, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ মান্নান আকন্দ, ভাটি কাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মাহফুজার রহমান লেলিন, খানাবাড়ি এম ইউ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ইয়াকুব আলী, মিজানুর রহমান দাখিল মাদ্রাসার সুপার মো. ইদ্রিস আলী, জহুরুলহাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজমুল হুদা প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া ৫০ শতাংশে উন্নীত করা জরুরি। সরকারের ঘোষিত ৫ শতাংশ বৃদ্ধি বাস্তবতা বিবর্জিত ও অসম্মানজনক। শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews