1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু নবীগঞ্জ থানা লকাপে ছাএলীগ নেতার ভিডিও ধারণ সহযোগী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে ৩৮ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ নাটুয়ারপাড়া হাটে এসে জনৈক বৃদ্ধের মৃত্যু হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ডিএমপির অভিযানে আরও ৬৮৪ গ্রেপ্তার মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার: রিজভী ফুটপাত দখল করে দোকান বসালেই মামলা : ডিএসসিসি প্রশাসক ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা:রাশেদ খান
শিরোনাম:
আদালতের রায়ে মেয়র, এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেন রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৬ নভেম্বর রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ লক্ষ্মীপূজা আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে বিএনপি ক্ষমতায় এসেছে: জামায়াতের আমির ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন ঘোলপাশায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম ইমরান লিটনের পক্ষে গ্রামভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে :মোংলায় কেসিসি প্রশাসক মঞ্জু

চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার ছেলে চুয়াডাঙ্গা জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে কমিশনের মাধ্যমে ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়ে সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি চাকুরিজীবনে নানা অনিয়মে জড়িয়ে নামে বেনামে বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলেও জানা গেছে। ডিপ্লোমা প্রকৌশলী হিসেবে চাকুরি জীবন শুরু করেন। বিগত সরকারের সময় কুষ্টিয়া অফিসের সহকারী প্রকৌশলী থাকা অবস্থায় আতা হানিফের হাত ধরে প্রমাশন নিয়ে ২০২৩ সালের ১৪ আগষ্টে চুয়াডাঙ্গা জেলায় নির্বাহী প্রকৌশলী হিসাবে যোগদান করেন। বর্তমানে তিনি ফ্যাসিষ্ট ঠিকাদেরদের পূণ:বাসনে ব্যস্ত রয়েছেন বলে একাধিক প্রমান পাওয়া গেছে। আর দুবছর চাকুরির মেয়াদ আছেন তার, এ সময়ে তিনি ঠিকাদারদের সঙ্গে যোগসাজস করে ইচ্ছেমতো টেন্ডার ভাগাভাগি করছেন। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে তিনি কাজ পাইয়ে দেওয়ার জন্য নিজেই ঠিকাদারদের মধ্যে নিজের কমিশনের টেন্ডার আহŸান করেন। তাকে যে ঠিকাদার সর্বোচ্চ কমিশন দিতে চান, নানা ফন্দি ফিকির করে তিনি তাকে কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন। সম্প্রতি একটি ঠিকাদারী প্রতিষ্ঠান তার বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠিয়েছেন। দরপত্রের সকল শর্ত পূরণ করার পর একমাত্র কাজ পওায়ার যোগ্য প্রতিষ্ঠান হিসেবে মনোনিত হলেও তাদেরকে সে কাজ দেওয়া হয়নি। তিনি আইন বর্হিভূতভাবে নিজের নিজের মনগড়া দরপত্র মূল্যায়ন করছেন এবং দরপত্রের শর্তপূরণ ছাড়াই অন্য প্রতিষ্ঠানের নিকট থেকে সুবিধা নিয়ে তাদেরকে কাজ পাইয়ে দিয়েছেন। নোটিশ প্রদানকারী প্রতিষ্ঠানের নিকট সকল তথ্য ও দলিলপত্র সংরক্ষিত আছে জানিয়ে আইনজীবীর মাধ্যমে জানিয়েছেন, অনিয়ম করে যা করা হয়েছে তা বাতিল করা না হলে বাংলাদেশের প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা বাধ্য হবেন।
প্রকৌশলী দেলোয়ার হোসেনের বিষয়ে খোঁজ নিতে বেরিয়ে আসে তার সম্পদের পাহাড়। কুষ্টিয়ার ছেলে এই প্রকৌশলী এলাকাতে নামে-বেনামে গড়ে তুলেছেন বিপুল সম্পদ। তিনি কুষ্টিয়া শহরের হরিশংকরপুর রেল গেট এলাকায় প্রায় এক বিঘা জমি রয়েছে, সেখানে গড়ে তুলেছেন চারতলা একটি সুরম্য অট্টালিকা। শহরের আড়য়াপাড়া স্ত্রী ও নিজের নামে রয়েছে ছয় কাঠা জমি, পরিবারের জন্য রয়েছে একটি নতুন মডেলের দামি গাড়ি। তিনি নিজের এলাকায় বিপুল ধানি জমি, গরুর খামার ও নানামুখী ব্যবসা গড়ে তুলেছেন। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, দু’একটা কাজের টেন্ডার নিজের ক্ষমতাবলে কিছুটা অনিয়ম তিনি করেছেন। অর্থ সম্পদের বিষয়ে বাড়ি ও জমির কথা স্বীকার করলেও গাড়ির বিষয়টি অস্বীকার করেন, শহরের আড়–য়াপাড়ার জমিও তার নামে না বলে জানান। তিনি জানান, তার স্ত্রীর গরুর খামার ও স্টকের ব্যবসা রয়েছে, তার নামে ট্যাক্স ফাইলও আছে। তার সব সম্পদ বৈধ বলে তিনি দাবি করেন। তার এই বিষয়ে দুদক একটু খোঁজ খবর নিলেই বেরিয়ে আসবে থলের বিড়াল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews