
শাহারুল হক মুন্সি,গাইবান্ধা প্রতিনিধিঃ বিএনপির প্রকাশিত তালিকায় নিজের নাম থাকায় দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক এমপি শামীম কায়ছার লিংকন।
সোমবার (৩ নভেম্বর) রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে মতবিনিমকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, সদস্য সচিব রেজওয়ানুল হাবীব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি হাসানুল হক চৌধুরী ডিউক, চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল হক জাহিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলতাব হোসেন পাতা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক (চলতি দায়িত্ব) সাজাদুর রহমান সাজু, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক সরকার,সাধারন সম্পাদক শাহ আলম,ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমানসিজু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, রাখালবুরুজ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অহেদুল কবিরাজ, দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম গাছু, কামদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলম সরকার, পৌর বিএনপি নেতা আশরাফুল ইসলাম রাজু, মোকাদ্দেম হোসেন সজল, চঞ্চল, বিপ্লব মৃধা, আনারুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার, যুগ্ম আহবায়ক গোবিন্দ কুমার দাশ, কলেজ ছাত্রদলের সভাপতি নূর আলম সরকার, সেক্রেটারি কৌশিকসহ উপজেলা ও পৌর বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে সম্মিলিতভাবে কাজ করে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার করেন।
এর আগে বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় শামীম কায়ছার লিংকনের নাম ঘোষণা করলে দলীয় নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাফিয়া আছাব ফাউন্ডেশন ও দলীয় কার্যালয়ে উচ্ছ্বসিত নেতৃবৃন্দদের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শামীম কায়ছার লিংকন।
তিনি মরহুম পিতা আব্দুল মোত্তালিব আকন্দ এমপি এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মরহুম আব্দুল মান্নান মণ্ডলের স্মৃতিচারণ করেন। তাদের আদর্শকে ধারন করে তাদের দেখা স্বপ্নগুলোকে বাস্তবায়নে এবং গোবিন্দগঞ্জবাসীর প্রয়োজনে নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply