1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাণীনগরে সড়কের পাশে ধান ক্ষেতে পরেছিল যুবকের মরদেহ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে


‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে সড়কের পাশে ধান ক্ষেত থেকে জুয়েল হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক মহাসড়কের হরিপুর মোড়ের কালিতলা নামক এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। জুয়েল উপজেলার বোদলা গ্রামের আবুল কাশেমের ছেলে এবং উপজেলার রাতোয়াল গ্রামের বাসিন্দা। তাকে হত্যার পর অটো চার্জার ভ্যান এবং টাকা পয়সা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন জুয়েলের স্বজনরা।
‎জুয়েলের বোন জামায় সুজন আলী (৩০) জানান,দীর্ঘ দিন ধরে জুয়েল হোসেন এবং পরিবারের সবাই রাতোয়াল শোলগাড়িয়াপাড়া এলাকায় জায়গা কিনে সেখানে বাড়ী করে বসবাস করে আসছিলেন। জুয়েল হোসেন কখনো ভ্যান চালিয়ে আবার কখনো আখের এবং কাঁচা মালের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে কাঁচামাল কেনার জন্য জয়পুর হাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর হাটে যাবার জন্য বাড়ী থেকে অটো চার্জার ভ্যান নিয়ে বের হয়ে যান। এর পর দুপুর নাগাদ লোক মুখে জানতে পারেন ঘটনাস্থলে জুয়েলের মরদেহ পরে আছে। পরে পরিবারের লোকজন থানায় গিয়ে মরদেহ সনাক্ত করে। জুয়েলের বোন জামায় আরো জানান, হাটে যাবার সময় হয়তো ছিনতাইকারীদের কবলে পরেছিলেন। সে সময় ছিনতাইকারীরা তাকে হত্যার পর অটো চার্জার ভ্যান এবং টাকা পয়সা ছিনিয়ে নিয়ে গেছে।
‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,জুয়েলের হাতে আলত করে রশি বাধা ছিল এবং গলায় ও মুখে একইভাবে গামছা লাগানো ছিল। তবে শরীরের কোথাও প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন দেখা যায়নি। তিনি জুয়েলের পারিবারিক বরাদ দিয়ে আরো জানান,এদিন ভোরে কাঁচামাল কেনার জন্য বাড়ী থেকে ৫/৬হাজার টাকা এবং অটো চার্জার ভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয়েছিলেন। তবে জুয়েলের মরদেহ পাওয়া গেলেও ভ্যান এবং টাকার কোন সন্ধান মেলেনি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews