1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জে মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুসল্লি খুন

  • প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদের ভিতরে ছুরিকাঘাতে ইমরুল মিয়া (৪০) নামে এক মুসল্লি নিহত হয়েছেন। মসজিদের পবিত্র স্থানে সংঘটিত এই হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার পেছনে রয়েছে পূর্বের আরেকটি হত্যাকাণ্ডের জটিল যোগসূত্র। শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজ শেষে মসজিদের ভেতর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইমরুল মিয়া নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের সুনাহর মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইমরুল মিয়া দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী ছিলেন। প্রায় এক বছর আগে একমাত্র শিশু পুত্র রায়হান মিয়া (২)-এর শারীরিক অবস্থার অবনতি হলে দেশে ফেরেন তিনি। দেশে ফিরে ছেলের চিকিৎসা নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছিলেন। পরবর্তীতে রায়হানের ক্যান্সার ধরা পড়ে এবং শিশুটি এক চোখ হারায়। ইমরুলের প্রবাসে উপার্জিত প্রায় সমস্ত অর্থ ব্যয় করেন সন্তানের চিকিৎসায়।
এদিকে, গত ২২ আগস্ট বনগাঁও ও পিঠুয়া গ্রামের মধ্যবর্তী হাসানখালি এলাকার একটি কালভার্টের নিচ থেকে জাবেদ মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জাবেদ ছিলেন ওই এলাকার আতিক মিয়ার ছেলে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে ১৬ সেপ্টেম্বর সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে পুলিশ ক্লিয়ারেন্স নিতে নবীগঞ্জ থানায় গেলে, জাবেদ হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে পুলিশ ইমরুল মিয়াকে আটক করে। প্রায় দেড় মাস কারাভোগের পর ২ নভেম্বর জামিনে মুক্তি পান তিনি। তবে এ ঘটনায় নিহত জাবেদের পরিবারের সদস্যরা ক্ষুব্ধ ছিলেন বলে স্থানীয়রা জানান।
শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় জাবেদের ভাই রুশেল মিয়াসহ কয়েকজন হঠাৎ ইমরুল মিয়ার ওপর ছুরিকাঘাত করেন। এসময় ইমরুল গুরুতর আহত হয়ে মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। স্থানীয় মুসল্লিরা তাকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নিহতের ভাই নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমার ভাই ইমরুল নিরপরাধ। সে দেশে ফিরে শুধু ছেলের চিকিৎসা নিয়েই ব্যস্ত ছিল। যদি সে হত্যার সঙ্গে জড়িত থাকতো, তাহলে থানায় গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স নিতে যেতো না। কোনো প্রমাণ ছাড়াই প্রতিপক্ষের আক্রোশের কারণে ইমরুলকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে পুলিশ সমাজের কাছে তাকে খুনি হিসেবে প্রতিষ্ঠিত করে। জামিনে বের হয়ে আসার পর শুক্রবার এই ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে মসজিদের ভিতরে তাকে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার সুষ্ঠু বিচার চাই।”
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।”
এদিকে মসজিদের ভেতর এমন নৃশংস হত্যাকাণ্ডে বনগাঁও ও আশপাশের গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তবে পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews