1. admin@dainikjamunaexpress.com : admin :
  2. bob_44335a31b693@bobresearchlabs.com : bob_44335a31b693 :
  3. paul54@gmail.com : pauldavis :
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wp_admin_7eac00@local.host : wp_admin_7eac00 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার রাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আপনাদের, সবাই মিলে দেখভাল করবেন’রাষ্ট্রপতি ধুনট উপজেলা পরিষদ পুকুর সহ অন্যান্য জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ পাবনায় মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক রাষ্ট্রপতিকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আবহ, নাগরিক সংবর্ধনায় মানুষের ঢল পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি
শিরোনাম:
সিরাজগঞ্জে শিক্ষকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেবিদ্বারে মাদকবিরোধী বিক্ষোভের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর, গ্রামছাড়া পরিবার ধুনটে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঘর ভাংচুরের ঘটনায় ১জন গ্রেফতার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা রাণীনগরে জনসচেতনতামূলক র‍্যালী ও আলোচনাসভা ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত: দক্ষ ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ঝিকরগাছায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে শাকিল হোসেনকে গালিগালাজ ও হুমকি,থানায় জিডি জয়পুরহাটে বোনকে মারধরের ক্ষোভে হাসপাতালে হাসুয়া হাতে দুলাভাইকে কোপাতে গেলেন শ্যালক আক্কেলপুরে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক নাহিদ

  • প্রকাশিত : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক নাহিদ মিয়া। রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নাহিদ মিয়া চ্যানেল এ ওয়ানের মাধবপুর প্রতিনিধি ও স্থানীয় পত্রিকা তরফবার্তা-এর স্টাফ রিপোর্টার। এছাড়া তিনি মাধবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীপুর গ্রামের মোতাহার হোসেন জাবেদ ও তার সহযোগীরা সাংবাদিক নাহিদ মিয়ার ওপর হামলা চালায়। এসময় তারা তাকে মারধর করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনা সূত্রে জানা যায়, সিলেট থেকে আগত সাহারা খাতুন মুক্তা নামে এক নারী তার স্বামীর অধিকার ফিরে পেতে জাবেদ মিয়ার ছেলে আকিল মিয়ার বাড়িতে আসেন। ওই নারী চেয়ারম্যানের বাড়ির কাছে অবস্থান নেন। অভিযোগ রয়েছে, ওই সময় জাবেদ মিয়া তার পুত্রবধূ হিসেবে মুক্তাকে স্বীকার না করে তাকে অপমান ও অবরুদ্ধ করে রাখেন।

এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয় কয়েকজন সাংবাদিক তথ্য সংগ্রহে সেখানে যান। ওই সময় মুক্তার বক্তব্য নেওয়ার চেষ্টা করলে হামলার শিকার হন সাংবাদিক নাহিদ মিয়া।

সাংবাদিক নাহিদ মিয়া বলেন,“আমি সত্য জানার জন্য ঘটনাস্থলে গিয়েছিলাম। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তারা অতর্কিতভাবে আমার ওপর হামলা করে এবং ফোন নিয়ে যায়।”

স্থানীয় চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন,“সাংবাদিকদের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী বলেন,“একজন সংবাদকর্মীর ওপর এমন হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল্লাহ বলেন,“বিষয়টি অত্যন্ত দুঃখজনক।ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, অভিযুক্ত মোতাহার হোসেন জাবেদ ২০২৪ সালেও স্থানীয় এজাজ আহাম্মদ নামে এক ব্যবসায়ীর দায়ের করা ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।এছাড়া সে তার মা নিলবানুর দায়ের করা মামলায়ও জেল খেটেছিল।এলাকায় তিনি দাঙ্গাবাজ হিসেবেও পরিচিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
এই নিউজ পোর্টালের কোন ছবি বা তথ্য বিনা অনুমতিতে হস্তান্তর নিষেধ। সর্বস্বত্ত্ব www.jamunaexpress.com কর্তৃক সংরক্ষিত
Theme Customized By BreakingNews